কলকাতা পুরসভাতেই আত্মহত্যার চেষ্টা পুরকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা পুরসভার অন্দরে আত্মহত্যার চেষ্টা পুরকর্মীর। তাঁকে  উদ্ধার করে নিউ মার্কেট থানার পুলিশ ও পুরসভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। আপাতত তাঁকে উদ্ধার করে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ব্যক্তির নাম সঞ্জীব সায়গল। তিনি  পুরসভার সেন্ট্রাল রেকর্ড বিভাগে কর্মরত।  কি কারণে আত্মহত্যার চেষ্টা তা স্পষ্ট নয়। তবে কাজকর্ম নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ বাধে বলে সূত্রের খবর। সেই কারণেই এই হঠকারী সিদ্ধান্ত কিনা তা স্পষ্ট নয়। তবে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টার আগে লালবাজারে ফোন করেন।  

১০০ নম্বর ডায়াল করে তিনি জানান, কলকাতা পুরসভার একতলার রেকর্ডরুমে আত্মহত্যা করতে যাচ্ছেন। তৎক্ষণাৎ লালবাজার কর্তৃপক্ষ স্থানীয় নিউ মার্কেট থানায় খবর দেয়।  ছুটে আসে নিউমার্কেট থানার পুলিশ।  দরজা বন্ধ করার সময় তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটকে দেয়।  তাঁকে নিউমার্কেট থানায় নিয়ে যায় পুলিশ। কি কারণে আত্মহত্যার চেষ্টা তা অনুসন্ধানে পুলিশ।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র বলেন, ‘মানুষের কোন কারণে মানসিক অবসাদ হতে পারে। এক্ষেত্রে তিনি হয়তো মানসিক অবসাদের কারণে এই চেষ্টা করেছেন। তাঁকে নিউ মার্কেট থানার পুলিশ আটকে দেয়। তবে তিনি সুস্থ থাকুক তাঁর যথাযথ ব্যবস্থা পুলিশ কর্তৃপক্ষ ও পুরসভা কর্তৃপক্ষ নেবে’।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?