৫ বছর ধরে ফুসফুসের মধ্যে আটকে দাঁত, যুবককে প্রাণে বাঁচাল NRS

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই ফুসফুসের মধ্যে আটকে ছিল  দাঁত। আর তাতেই শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের নানুরের এক বাসিন্দার সঙ্গে। ফুসফুসের মধ্যে দাঁত আটকে থাকার কারণে মাঝেমধ্যেই প্রচণ্ড  কাশি শুরু হয় । এরপরেই ওই ব্যক্তির শুরু হত শ্বাসকষ্ট।  

গত দু’বছর ধরে ফুসফুস থেকে দাঁত বের করতে  নানুর হাসপাতাল থেকে ভারত বিখ্যাত দক্ষিণের সাঁইবাবা হাসপাতালে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোন লাভ হয়নি। অবশেষে এনআরএস মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ফুসফুস থেকে বের করে আনলেন দাঁত দু’টি। এই প্রসঙ্গে হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানিয়েছেন,’ অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছেন । কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।‘

জানা গিয়েছে, ২০১৯ সালে নকল দাঁত খুলে গিয়েছিল ওই ব্যক্তির। এরপর তিনি ভুল করে সেটি খেয়ে ফেলেন। দাঁতটি গিয়ে আটকে যায় শ্বাসনালী এবং ফুসফুসের সংযোগস্থলের মুখে। আর তাতেই বাড়ে অস্বস্তি। শ্বাস নিতে কষ্ট হওয়ায় সাঁই সাঁই করে আওয়াজ বের হতে থাকে। এরপর দেশের বড় বড় হাসপাতালের তিনি গিয়েছিলেন। কিন্তু কোথাও গিয়ে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারেনি। শেষে রাজ্যে ফিরে এসে লোকমুখে শুনে এনআরএস মেডিক্যাল কলেজে হন । আর সেখানেই চিকিৎসকরা অস্ত্রপচার করে ফুসফুস থেকে বের করেন দুটি দাঁত। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে