আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উৎসবমুখী কলকাতায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ধর্ষণ!

নিজস্ব প্রতিনিধি: উৎসবের রেশ এখনও কাটেনি। কলকাতার বেশ কয়েকটি বড় ও মাঝারি পুজোগুলিতে এখনও প্রতিমা রয়েছে। এরমধ্যেই এক গুরুতর ঘটনা সামনে এল। কলকাতায় শারীরিক নির্যাতনের শিকার হলেন এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। যদিও মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি চারু মার্কেট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চারু মার্কেট এলাকার বাসিন্দা ৬৫ বছরের ওই বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়েছেন। শনিবার সকালেই প্রতিবেশী যুবক ওই বৃদ্ধাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই তাঁর উপর শারীরিক নির্যতন করে বলে অভিযোগ। শনিবার বেলার দিকে ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজনদের সন্দেহ হয়। কারণ জিজ্ঞাসা করতেই তিনি জানিয়ে দেন তাঁর সঙ্গে কী হয়েছে। এরপরই খবরটি জানাজানি হয় এলাকায়। খবর যায় পুলিশেও। পরে ওই বৃদ্ধার পরিবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃদ্ধার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে সুজিত ঘোষ নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। খাস কলকাতায় ভরদুপুরে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে চারু মার্কেট এলাকায়।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ