অভিষেকের বাড়ির সামনে রেইকি, মুম্বই হামলার ষড়যন্ত্রীকে গ্রেফতার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেইকি করেছিলেন মুম্বই হামলার ষড়যন্ত্রকারী রাজারাম রেগি। তদন্তে নেমে এই কথাই জানতে পারে কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত সোমবার মুম্বই থেকে রাজারামকে গ্রেফতার করে পুলিশ। রাজারাম কেন কলকাতায় এসেছিলেন, এবার তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিন কলকাতা পুলিশের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, ২৬-১১-এ মুম্বই হামলার আগে যখন মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলি মুম্বই এসেছিলেন, তখন রাজারামের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। রাজারাম হেডলিকে একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। হেডলিকে রাজরাম আশ্বাসও দিয়েছিলেন যে তিনি কিছু রাজনৈতিক দলের নেতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে এই রাজারাম কলকাতায় এসেছিলেন। অভিষেকের আপ্ত সহায়কের সঙ্গে দেখা করে গিয়েছিলেন রাজারাম। সেইসঙ্গে অভিষেকের বাড়ির সামনেও ঘুরে যান তিনি। অভিষেকের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজারাম। এখানেই শেষ নয়। পুলিশ জানতে পেরেছে, রাজারাম কলকাতায় এসে শেক্সপীয়র সরণির একটি হোটেলে ওঠেন। সেখানে তিনি দুদিন ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। সেই তদন্ততেই এই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনার পর অভিষেকের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাজারামকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজারামকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। কী কারণে অভিষেকের বাড়ির সামনে এসেছিলেন, সেবিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজারাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছিলেন কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক