সিভিল সার্ভিসের প্রশিক্ষণ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিভিল সার্ভিসে আরও বেশি মেধাবী পড়ুয়াদের সুযোগ করে দিতে তৎপর রাজ্য। আগেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য নিখরচায় প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা করে নবান্ন। এবার সেশন শুরু করা সহ স্ক্রিনিং টেস্ট নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসল নবান্নে।  

বৈঠকে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বিপি গোপালিকা, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, সুপারিটেনটেন্ড, অতিরিক্ত জেলা শাসকেরা সহ আইএএস কোর্স ডিরেক্টর। আইএএস, আইপিএস,ডব্লিউবিসিএস,ডব্লিউবিপিএস আধিকারিক পদে চাকরি পেতে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তা ঠিক করা হয়। সমস্ত জেলায় গড়ে তোলা হবে স্টাডি সেন্টার। মেধাবী পড়ুয়াদের বেছে নিতে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে ১১ নভেম্বর। প্রশিক্ষণ শুরু হবে ডিসেম্বর থেকে। সিভিল সার্ভিস চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেবেন রাজ্যের আইএএস, আইপিএস,আইএফওএস অফিসাররা।

আর্থিক অসঙ্গতির কারণে অনেকেই মেধাবী হওয়া সত্ত্বেও প্রশিক্ষণ নিতে পারেনা। তাই রাজ্যের এই উদ্যোগ। চলতি বছর রাজ্য থেকে সিভিল সার্ভিসে সুযোগ পান বেশ কয়েকজন। আরও যাতে বাংলার মেধাবী ছাত্রেরা এই সুযোগ পান সেই কারণেই তৎপর রাজ্য।   

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা