পরেশকন্যার পরে এবার চাকরি গেল অঙ্কের শিক্ষকের

শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকার, ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, অথচ চাকরি পেয়েছেন ২৭৫ নম্বরে থাকা স্থানাধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও চাকরি(Service) গেল এক শিক্ষকের। নাম তাঁর সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক(Teacher) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা করেন অনুপ গুপ্ত। তাঁর অভিযোগ ছিল, ছিল মেধাতালিকার(Merit List) ২০০ নম্বরে নাম থেকেও তিনি চাকরি পাননি। কিন্তু ২৭৫ নম্বরে নাম থাকা সিদ্দিক গাজি চাকরি পেয়ে গিয়েছেন। কীভাবে এটা সম্ভব হল! এই মামলাটি আগেই উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কিন্তু এদিন সেই মামলাই পাঠানো হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। আর সেই মামলার শুনানির শেষেই বিচারপতি রাজশেখর মান্থা সিদ্দিক গাজির চাকরি বাতিল করে দেন। রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি এই কারণেই বাতিল করেছিল আদালত। সেই ঘটনার পরে সিদ্দিক গাজি দ্বিতীয় কেউ যার চাকরি কাড়ল কলকাতা হাইকোর্ট। 

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাটি উঠেছিল। তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক নির্দেশ দেন, গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি আছে। শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে, ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, অথচ চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বরে থাকা স্থানাধিকারী। এরপরই তিনি মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন, কর্মরত গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে। তবে ক’দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে, সে বিষয়ে এখনও আদালত স্পষ্ট করে কিছু জানায়নি। বুধবার, ৮ তারিখ ফের এই মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যেই এসএসসির কাছ থেকে এই মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। তা আরও ভালভাবে খতিয়ে দেখে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ