শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনোর প্রভাবে পশ্চিমবঙ্গে আসার কথা ভুলেই গিয়েছে শীত। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর মাস আর বাংলাতে কার্তিক শেষ পর্যায়ে। তবুও শীতের দেখা নেই। ভোরের দিকে ও রাতে হাল্কা শীত শীত অনুভূতি। তাও মাঝে মাঝে মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে এবছরে শীত এখনও উপভোগ করতে পারেনি বাঙালি। তবে সেই অভাব দূর হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল শুক্রবার থেকে শহরে শীতের আমেজ ফিরবে। আজ, বৃহস্পতিতে হাল্কা আভাস দিয়েছে। তবে শুক্র থেকে কনকনে না হলেও শীতের উপস্থিতি টের পাওয়া যাবে তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

এদিন সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির একটু কম থাকবে তাপমাত্রা। উত্তুরে হাওয়া প্রবেশ করবে। হাল্কা শীতের আমেজ থাকবে। তবে রবিবার থেকে বঙ্গবাসী ভাল শীতের আমেজ টের পাবে। এটা নিশ্চিত করেছে হাওয়া অফিস। তবে সেটা সাময়িক। আগামী সপ্তাহে ফের শীতে বাধা দেবে বঙ্গোপসাগরে সৃষ্টি নতুন নিম্নচাপ। যেটি আগামীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। তাই ফের বাধা পাবে উত্তুরে হাওয়া। রাজ্যে ধাক্কা খাবে শীত। চলতি বছরে বর্ষা স্বাভাবিক হলেও শীতের দাপট কম থাকবে বলেই আগাম পূর্বাভাসে জানিয়েছিল হাওয়া অফিস।

আরও পডুন: সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজ, বৃহস্পতিবার শহরের আকাশ ছিল পরিষ্কার। রাতের দিকে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের