এই মুহূর্তে

মমতার ধর্না মঞ্চের সামনে অসুস্থ মহিলা, হাসপাতালে পাঠালেন ‘মানবিক’ তৃণমূল সুপ্রিমো

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। তড়িঘড়ি নিজে ব্যবস্থা নিয়ে তাঁকে হাসপাতালে পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশ পাওয়ার পরেই অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে মঞ্চে থাকলেও সবদিকে নজর রয়েছে তাঁর। এই ঘটনাই তার প্রমাণ।

জানা গিয়েছে, সোমবার ধর্নামঞ্চে হঠাৎ এক মহিলা চেয়ার থেকে পড়ে যান। জানতে পেরেই সঙ্গে সঙ্গে মহিলাকে জল দিতে বলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বলেন খুব বেশি অসুস্থবোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত দেখাশোনার জন্য আলাদা টিম রয়েছে। সকলকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আবেদন করেছেন তিনি। ওই মহিলাকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোথাও লেগেছে কিনা জানতেও চান। পায়ে চোট আসায় দ্রুত তাঁকে ডিসি সেন্ট্রালকে (DC Central) দিয়ে পিজি হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ (৯ মার্চ) চতুর্থ দিন। বিভিন্ন রূপে এদিন দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। কখনো তিনি মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গলা মিলিয়েছেন। কখনও তিনি বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। কখনও ‘মানবিক’ রূপ ধরা পড়েছে তৃণমূল সুপ্রিমোর। অসুস্থ মহিলাকে ভিড়ের মধ্যে থেকে কীভাবে বের করে নিয়ে যাওয়া হবে তারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়’, জ্ঞানেশকে ‘লক্ষণরেখা’র পাঠ পড়ালেন মমতা

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

দ্রৌপদীকে কেন স্বাগত জানাতে যেতে পারেননি মমতা, শাহের মন্ত্রককে জানাল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ