চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা, প্রাণ বাঁচালেন রেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার রেল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে গেলেন এক মহিলা। ডিউটিরত এক রেল কনস্টেবলের দ্রুত ছুটে যান ওই মহিলাকে বাঁচাতে। পুরো ঘটনাটি ধরা পড়েছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটে বুধবার (29 নভেম্বর) সকালে।

সকাল ১০টা ৫০ মিনিটে ৪০ বছর বয়সী ফাতিমা খাতুন এবং তাঁর এক আত্মীয়কে চার নম্বর প্লাটফর্মে দৌড়াতে দেখা যায়। হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন ধরার জন্য তারা দু’জনেই ছুটে যান এবং ট্রেনে ওঠার চেষ্টা করেন। ফাতিমাকে ট্রেনের দরজায় কিছুক্ষণ ঝুলতে দেখা যায়। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পিছলে প্ল্যাটফর্মে পড়ে যায় সে। তখন ট্রেনের গতি বাড়ার সাথে সাথে তিনি ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে আটকা পড়েন। তাঁর আত্মীয়টি তাঁকে ট্রেনের নীচে যাওয়া থেকে টেনে বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাটি দেখতে পেয়ে রেলওয়ের হেড কনস্টেবল এল কে বুরি ওই দু’জনের দিকে ছুটে যান এবং তৎক্ষণাৎ ফাতিমাকে টেনে বের করে আনার চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের মধ্যে, পুলিশ তাকে বাহু দিয়ে টেনে বের করে আনেন ওই দ্রুতগামী ট্রেন থেকে দূরে এবং তার জীবন বাঁচায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফাতিমাকে বাঁচানোর চেষ্টা করার সময় প্ল্যাটফর্মের বেশ কয়েকজন যাত্রী পুলিশকে সাহায্য করার জন্য দৌড়াচ্ছেন।

পূর্ব রেল পুলিশের এই দ্রুত চিন্তা ভাবনার জন্য তাঁকে প্রশংসা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “পূর্ব রেলের আরপিএফ হেড কনস্টেবল, আরপিএফ/পোস্ট/হাওড়া উত্তরের এল কে বুরির অলৌকিক তাৎক্ষণিক কর্মকাণ্ডে ওই মহিলা যাত্রীকে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের ফাঁকে পড়ে যাওয়া থেকে বাঁচানো যায়।”

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড