চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ শিয়ালদা ডিভিশনে

চলন্ত ট্রেনে এক মহিলার শ্লীলতাহানি করার ঘটনায় এক যুবক শোরগোল ফেলে দিল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম ও বিধাননগর স্টেশনের মাঝে। ঘটনার সময় ফেসবুক লাইভ করে সকলের কাছে তা তুলে ধরেন নিগৃহীতা মহিলা যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে মহিলা কামরায় উঠে কিছুদিন আগেই হস্তমৈথুনের ঘটনা ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছিল এক বিকৃতমনা যুবক। এবার চলন্ত ট্রেনে এক মহিলার শ্লীলতাহানি করার ঘটনায় অপর এক যুবক শোরগোল ফেলে দিল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম ও বিধাননগর স্টেশনের মাঝে। ঘটনার সময় ফেসবুক লাইভ করে সকলের কাছে তা তুলে ধরেন নিগৃহীতা মহিলা যাত্রী। ইতিমধ্যেই তিনি শিয়ালদহে রেল পুলিশ বা জিআরপির কাছে ওই অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বছর আঠাশের ওই মহিলার বাড়ি দক্ষিণ কলকাতায় নিউ আলিপুর এলাকায়। পেশায় তিনি ট্যাটু শিল্পী। শুক্রবার কাজের সূত্রে ফুলিয়া গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে শান্তিপুর লোকানে ওঠেন। রাতের ট্রেনে মহিলা কামরা ফাঁকা ছিল। অভিযোগ, দমদম থেকে বছর ৩৫-এর ওই যুবক হুট করে মহিলা কামরায় উঠে পড়ে। দমদম ছাড়তেই ওই যুবক নিগৃহীতার সঙ্গে কুরুচিকর ব্যবহার শুরু করেন। তার গায়ে হাত দিতে থাকেন। এই সময় ঘটনাটি ফেসবুকে লাইভ করতে শুরু করেন ওই মহিলা। সেই লাইভে দেখা যায়, ফাঁকা ট্রেন মধ্যে থাকা ওই ব্যক্তি মহিলাকে এসে লাইভ করতে বারণ করেন। মহিলা লাইভ চালিয়ে যেতে থাকলে তাঁকে ওই যুবক মারধর শুরু করেন। শিয়ালদহ স্টেশনে ট্রেনটি পৌঁছলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। এর পর শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপির কাছে আসে। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই মহিলা এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্লান্ত থাকার জন্য ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তবে ঘুম ভাঙে ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গে। অভিযোগ, চোখ খুলতেই তিনি দেখেন গোটা কামরায় আর কেউ নেই। এক যুবক তাঁর শরীর স্পর্শ করছে। বারংবার এই কাজ করতে থাকায় বাধা দিতে যান ওই মহিলা। তখনই মারধর করেন অভিযুক্ত যুবক। এরপর ওই যুবক মহিলার গলার চেন ছিনিয়ে নিতেও উদ্যত হন। এবার সোনার চেন আদৌ রয়েছে কিনা তা পরীক্ষা করার বাহানায় ফের মহিলার সঙ্গে অভ্যবতা করেন তিনি। ট্রেনটি গ্যালোপিন থাকায় বিধাননগর স্টেশনে থামেনি। শিয়ালদহ স্টেশন ঢোকার আগে গতি কমতেই ট্রেন থেকে নেমে যায় ওই যুবক। পরে ট্রেন থেকে নেমে শিয়ালদহ আরপিএফের কাছে অভিযোগ জানান ওই যুবতী।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে