নিউটাউনে ইকোপার্কের পাশেই এবার হবে চিড়িয়াখানা

এবার ইকোপার্কের পাশেই গড়ে উঠতে চলেছে এক চিড়িয়াখানা যেখানে দেখা মিলবে বাঘ, সিং থেকে শুরু করে জিরাফ, জেব্রা, গণ্ডার, জলহস্তি, মায় কুমিরেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে ক্রমশ সেজে উঠছে কলকাতা(Kolkata) লাগোয়া নিউটাউন(Newtown)। ইতিমধ্যেই সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে একের পর এক আকর্ষণ। তার মধ্যে অন্যতম ইকোপার্ক(Eco Park)। এবার সেই ইকোপার্কের পাশেই গড়ে উঠতে চলেছে এক চিড়িয়াখানা(Zoo) যেখানে দেখা মিলবে বাঘ, সিং থেকে শুরু করে জিরাফ, জেব্রা, গণ্ডার, জলহস্তি, মায় কুমিরেরও। সব কিছু ঠিক থাকলে নিউটাউনে প্রায় ১২.৫ একর জায়গা জুড়ে থাকা হরিণালয়কে পুরোদস্তুর চিড়িয়াখানায় রূপান্তরিত করার পথে হাঁটা দেবে রাজ্য সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রকল্পকে বাস্তবায়িত করে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর চিড়িয়াখানা আগেই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু জায়গার অভাবে সেই কাজ বেশি দূর এগোয়নি। এবার নিউটাউনের এই চিড়িয়াখানাকেই ওই স্থানান্তরকরণ প্রক্রিয়ার অঙ্গ করে নিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ আলিপুর চিড়িয়াখানার বাঘ, সিংহ, গণ্ডার, জলহস্তি, কুমীর, পাখি, জেব্রা, জিরাফের একটা বড় সম্ভারই উঠে আসবে এই নতুন চিড়িয়াখানায়।

ইকো পার্ক সূত্রে জানা গিয়েছে, হরিণালয়ে চিড়িয়াখানা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জেব্রা, জিরাফ ও জলহস্তীর আবাসস্থল তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। পাখিদের আবাসস্থলের বাকিটা সম্পূর্ণ হতে আরও এক মাস লাগবে। তবে মাংসাশী প্রাণীর আবাসস্থল প্রস্তুতির কাজ এখন আটকে আছে। কেননা সেন্ট্রাল জু অথরিটি এই সংক্রান্ত অনুমোদন দেয়। সেই অনুমোদন পাওয়া না গেলে নিউটাউনের চিড়িয়াখানায় মাংসাশী প্রাণী এনে রাখা যাবে না। সেন্ট্রাল জু অথরিটি অনুমোদন দিলেই মাংসাশী প্রানীদের এনে রাখার জন্য প্রয়োজনীয় নির্মাণের কাজ শুরু করে দেওয়া হবে। ইকোপার্ক কর্তৃপক্ষ আশাবাদী আগামী ১ বছরের মধ্যেই সেই অনুমোদন তাঁরা পেয়ে যাবেন। তখন সেখানে বাঘ, সিংহ, চিতা এবং শ্লথ বা হিমালয়ান ভল্লুক এনে রাখা হবে। তখন এই ইকো পার্কের আকর্ষণ আরও বেড়ে যাবে। বাড়ানো হবে হরিণের প্রজাতি ও তাদের সংখ্যাও।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস