টেট আন্দোলনের নামে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ শুভাপ্রসন্ন- অভিরূপের

প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে তাঁরা বলেন, সরকারের সহমর্মিতা আছে। তবে টেট পাশ করলেই হয় না, ইন্টারভিউ ‘ক্র্যাক’ করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন অধ্যাপক, অন্যজন শিল্পী। দু’জনেই তৃণমূল বলে পরিচিত। টেট আন্দোলনের প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিরূপ সরকার এবং শুভাপ্রসন্ন। ২০১৪ টেট (TET) উত্তীর্ণ  নট ইনক্লুডেড প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে তাঁরা বলেন, সরকারের সহমর্মিতা আছে। তবে টেট পাশ করলেই হয় না, ইন্টারভিউ ‘ক্র্যাক’ করতে হয়। এরপরেই তাঁদের বক্তব্য, উস্কানির রাজনীতি চলছে। মদত দিচ্ছেন বিরোধীরা।

এই প্রসঙ্গে শুভাপ্রসন্ন বলেন, এই আন্দোলন অহেতুক। ওখানে ১৪৪ ধারা জারি। কিন্তু সেখানে বিরোধী দলগুলি উস্কানির রাজনীতি করছে। তিনি আরও বলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য কেউ কেউ ট্যুইট করছেন। মানুষ এঁদের পাশে নেই’ তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সচেতন, দয়াশীল। আইনের কাছে সকলের হাত-পা বাঁধা। আন্দোলনকারীদের সমস্তটা বুঝতে হবে। বলেন, এতে জনজীবন বিপর্যস্ত। এই আন্দোলন অহেতুক এবং অযৌক্তিক।

অভিরূপ বলেন, ১৪৪ ধারা জারি যেখানে সেখানে এভাবে আন্দোলন করা যায় না। সেখানে ১৪৪ ধারা সরকার জারি করেনি। করেছে আদালত। তিনি বলেন, ভুল পথে লড়াই করা হচ্ছে। এঁদের উস্কে দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। অনশন, আমরণ অবস্থান করে চাপ দেওয়া হচ্ছে। পুলিশ সহনশীলতার সঙ্গে তাঁদের সরিয়ে দিয়েছে। তাঁর বক্তব্য, ২০১৪ সালের টেট প্রার্থীদের এই আন্দোলনের বিরোধিতা করছেন ২০১৭ সালের চাকরিপ্রার্থীরা। আরও বলেন, চাকরির পরীক্ষায় সকলে অংশগ্রহণ করুন। বলেছেন, আইনই শেষ কথা বলবে।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন, ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতেই হবে। সরাসরি নিয়োগের দাবি মানা হবে না। উল্লেখ্য, ২০১৪ টেট প্রার্থীদের দাবি সরাসরি নিয়োগ করার। তাঁরা বলেছেন, ইতিমধ্যেই তাঁরা ২ বার ইন্টারভিউ দিয়েছেন। তাই এবার সরাসরি নিয়োগ করতে হবে। দাবি ছিল, বয়সসীমা বাড়াতে হবে। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারভিউ দিলেও তাঁরা ওই প্রক্রিয়ায় উত্তীর্ণ হননি, ফলে আবার ইন্টারভিউ দিতে হবে। সেই সঙ্গে বলা হয়, বয়সসীমা বাড়ানোর এক্তিয়ার নেই পর্ষদের।

টেট সম্পর্কিত আরও খবর:প্রাথমিকে আবেদনের নিয়ম বদল, জারি হল নয়া বিজ্ঞপ্তি

 

 

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা