করোনার দাপটে বাতিল রাজনৈতিক সভা! গোয়া যাচ্ছেন না অভিষেক

দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই অবস্থায় গোয়া সফরে যাওয়া থেকে বিরত থাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার আলিপুরে প্রশাসনিক বৈঠক শেষে সাংসদ অভিষেক জানিয়ে দেন, ‘আগামী দু’মাস ভোটপ্রচার, রাজনৈতিক ও ধর্মীয় সভা না করাই উচিত।’ সেই কথামতোই গোয়া সফর বাতিল করলেন অভিষেক। রবিবার বিকেলের বিমানেই গোয়া উড়ে যাওয়ার কথা ছিল সাংসদের। কিন্তু করোনার কারণেই সেই যাত্রা বাতিল করেছেন অভিষেক, জানা গিয়েছে সাংসদের অফিস মারফত।

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। গত শনিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই ৯ থেকে ১২ জানুয়ারি অভিষেকের গোয়ায় থাকার কথা ছিল। এই সফরে দলের ভোট প্রচারের একটি গানও উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু করোনার বাড়বাড়ন্ত ও ওমিক্রন উদ্বেগের জন্য চিন্তিত তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর সেই কারণেই গোয়া সফর আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গোয়ায় আপাতত সংগঠন দেখার জন্য রয়েছেন তৃণমূলের তিন সদস্য। সাংসদ মহুয়া মৈত্র, সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তী। চলছে যোগদান মেলা। কিন্তু করোনার কাঁটার জন্যই আপাতত পশ্চিম ভারতের এই সমুদ্র সৈকত রাজ্যে যাচ্ছেন না অভিষেক। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে গোয়া সফরে যাবেন সাংসদ।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া