‘অশান্তিতে তৃণমূল জড়িত, প্রমাণ দিলেই ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা,’ আশ্বাস অভিষেকের

ভোট দিতে এসে বিরোধীদের আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটে সকাল থেকেই অশান্তির কথা বলছে বিরোধীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিতে এসে বিরোধীদের আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটে সকাল থেকেই অশান্তির কথা বলছে বিরোধীরা। সেই বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিরোধীদের এজেন্ট না দিতে পারলে তৃণমূল কী করবে? ত্রিপুরায় পাঁচ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি পুরনির্বাচনে। অশান্তির ছবি থাকলে প্রকাশ্যে আনুন, আমি ব্যবস্থা নেব, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে বলুন, ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব। অশান্তিতে তৃণমূল জড়িত এই প্রমাণ থাকলেই ব্যবস্থা।’

রবিবার পুরভোটে সকাল থেকেই শিরোনামে রয়েছে ৩৬ নং ওয়ার্ড। বোমাবাজি সহ একাধিক ঘটনা ঘটেছে সেই বুথেই। সেই প্রশ্নে অভিষেক জানিয়েছেন, ‘দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবে প্রশাসন। ৩৬ নং ওয়ার্ডে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ।’ কলকাতা পুরভোটের নির্বাচনী প্রচারে কিংবা দলের বৈঠকে একাধিকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধুমাত্র ভোট বাড়াতে হবে। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। কারোর বিরুদ্ধে ভোটদানে বাধার অভিযোগ থাকলে দল ব্যবস্থা নেবে। এদিন ভোট দিতে এসে সেই কথাই ফের স্মরণ করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে