হাইকোর্টের নির্দেশ মেনে ইডির কাছে নথি জমা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে মঙ্গলবার ইডিকে নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ মেনে সন্ধে সাতটা নাগাদ প্রয়োজনীয় নথি ও তথ্য জমা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট জানায়, অভিষেক যদি আদালতের নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। নিয়োগ মামলায় অভিষেকের কাছে ইডি যে নথি চেয়েছিল, সেই সব নথি মঙ্গলবার, ১০ অক্টোবর জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। 

কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিষেকের তরফ থেকে কোনও নথি জমা পড়ে না ইডির দফতরে। এর পরেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’’অভিষেককে ইডির কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের(High Court) ডিভিশন বেঞ্চ। গত ৫ অক্টোবর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, ‘‘অভিষেককে ওই দিনই সব নথি জমা দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল। তার পর তাঁকে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না আদালত। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে বলেছিল, ‘অভিষেকের জমা দেওয়া নথিতে ইডি যদি সন্তুষ্ট না হয়, তবে তাঁকে হাজিরা দিতে বলতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।’

এর পরই মঙ্গলবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাটি ওঠে। বিচারপতি সিংহের কাছে তদন্তের রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাত ১২টার মধ্যে নথি জমা করতে হবে অভিষেককে। তার মধ্যে নথি জমা দিতে না পারলে একক বেঞ্চের নির্দেশ অনুসারে অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। হাই কোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে