সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভার জাল সই কাণ্ডে ফের সময় চেয়ে সিআইডিকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল পাঁচটার মধ্যে ভবানী ভবনে হাজির হওয়ার সময়সীমা ছিল তাঁর। কিন্তু সেই সময়সীমা শেষের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিআইডিকে চিঠি দিয়ে জানানো হল, তিনি বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন তাই তাকে সময় দেওয়া হোক।

এদিকে মঙ্গলবার দুপুর থেকেই সিআইডির তিনটি টিম দলে ভাগ হয়ে পৌঁছে যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া দলীয় অফিস সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রীট এবং কালীঘাটের বাড়ির এক তলায় থাকা কার্যালয়ে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়ি লাগোয়া দলীয় অফিসে সিআইডি টিম প্রবেশ করতে গেলে প্রথমে তাদের বাধা দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী(Ex MP Subhasish Chakraborty)।

তিনি দাবি করেন, কালীঘাটে দলীয় অফিসের দায়িত্বে তিনি রয়েছেন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) রাজ্যের বাইরে রয়েছেন। তাই তাদের অনুপস্থিতিতে তিনি কাউকে দলীয় অফিসে প্রবেশ করতে দেবেন না। টানা ৫৪ মিনিট ধরে সিআইডির সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পর সিআইডির বিশেষ টিম কালীঘাটে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে প্রবেশ করে তল্লাশির জন্য। একইসঙ্গে তল্লাশি চালানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে । এই তল্লাশির খবর পেয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ কালীঘাটে পৌঁছন এবং ভেতরে প্রবেশ করতে চাইলে সিআইডি টিম সেই অনুমতি দেয় না। ফলে তাঁকে বাইরে অপেক্ষা করতে হয়।সোমবার বিকেলে কালীঘাটে(Kaligaht) অভিষেকের বাড়িতে গিয়ে সময়সীমা বেঁধে জিজ্ঞাসাবাদ এর জন্য নোটিস দিয়ে এসেছিল সিআইডি টিম।

সোমবার বিকেলে সিআইডির যে প্রতিনিধি দল সেখানে যায় তার মধ্যে একজনের হাতে ছিল ক্যামেরা। গোটা বিষয়টি তারা ক্যামেরাবন্দি করে রাখেন। অভিষেককে সইকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। কিন্তু অভিষেক সেই হাজিরা এড়ান। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে। কিন্তু সোমবার অভিষেক হাজির না হওয়ায় আর সময় দিতেন নারাজ ছিল সিআইডি। সোমবার বিকেলেই তাই তার কালীঘাটের বাড়িতে পৌঁছে চব্বিশ ঘন্টার মধ্যে ফের ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি(CID)। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। সেই সময়ও হাজিরা এড়িয়েছিলেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করার সময় তৃণমূল বিধায়কদের ‘সই’তে গরমিল ধরা পড়ে। এই নিয়ে সরব হয়েছিলেন দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে এফআইআর দায়ের হয়। তারপরেই তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিশ পাঠানো হয়। গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। কিন্তু সেই দিন সোনারপুরে  জনরোষের মুখে পড়েছিলেন তিনি।

গত ১ জুন সিআইডি-র প্রথম হাজিরা এড়ান অভিষেক। অসুস্থতার কথা বলে ১৫ দিনের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়েছে। সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু দলীয় কর্মসূচি ও বিচারাধীন মামলার কথা বলে দ্বিতীয় হাজিরাও এড়িয়েছেন তিনি। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, তাই আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। সিআইডিকে পাঠানো চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা উল্লেখ করেছেন। সোমবার অভিষেককে দিল্লিতে দেখা যায়। গত শনিবার তিনি দিল্লি চলে গিয়েছেন কলকাতা থেকে। সেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে হাজির ছিলেন তিনি। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর সোমবার ভবানী ভবনের বৈঠকে বসে তাঁকে মঙ্গলবার জেরার জন্য ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরই সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে সিআইডি টিম পৌঁছে নোটিশ দিয়ে আসে। 

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি