দিল্লির দানবদের কাছে মাথা নত করব না: অভিষেক

হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘মাথা নত করলে জনগণের কাছে করব। দিল্লির দানবদের কাছে মাথা নত করব না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার কলকাতার শহিদ মিনারের (Shahid Minar) জনসভা থেকে তিনি কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে বলেন, ‘মাথা নত করলে জনগণের কাছে করব। দিল্লির দানবদের কাছে মাথা নত করব না।’

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বুধবার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তৃমণমূলের ছাত্র যুবদের ডাকে শহীদ মিনার চত্বরে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ। পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দোষীদের সাজা হোক। আমরা ইতিমধ্যে পার্থ চট্টোপাধযায়কে দল থেকে সাসপেন্ড করেছি। মন্ত্রিসভা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম কী বলছে, বিরোধীরা কী করছে তাতে প্রভাবিত না হওয়ার জন্য দলের ছাত্রযুবদের বলেন অভিষেক।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধির পাশে দাঁড়ান অভিষেক। মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুরাতের আদালত দু বছরের সাজা ঘোষণা করার পর রাহুলের সাংসদপদ খারিজ করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অভিষেক বলেন, রাহুলের মন্তব্য তিনি সমর্থন করেন না। কিন্তু বাংলায় মোদি এসে দিদিকে ব্যঙ্গ করে কথা বলেছিলেন। আর সেই কারণে মোদির সাজা হবে না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। আইন বিজেপি ও তৃণমূলের জন্য পৃথক কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়