জাতীয় পতাকা প্রত্যাখান করলেন জয় শাহ, অভিষেকের কটাক্ষ ‘দেশপ্রেমের ভণ্ডামি’

দেখা গিয়েছে, একজন জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছেন জয় শাহের দিকে। কিন্তু ভারতের জাতীয় পতাকা না ধরে তা প্রত্যাখ্যান করছেন জয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় শাহ ‘হিপোক্রেসি’ করেন। দেশপ্রেমের নামে ভণ্ডামি করেন। এভাবেই অমিত শাহ পুত্রকে আক্রমণ করলেন সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ‘এশিয়া কাপ’- এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাতীয় পতাকাকে (NATIONAL FLAG) প্রত্যাখান করেছেন জয় শাহ।

দুবাইতে গতকাল ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ছিল। সেখানে জয় হয়েছে ভারতের। সেখানেই দেখা গিয়েছে, একজন জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছেন জয় শাহের দিকে। কিন্তু ভারতের জাতীয় পতাকা না ধরে তা প্রত্যাখ্যান করছেন জয়। আর এই ভিডিও ট্যুইট করেছেন অভিষেক। হয়েছেন সরব। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তৃণমূলের যুবরাজ তীব্র আক্রমণ শানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রকে।

অভিষেক লিখেছেন, জয় শাহ ভারতের জাতীয় পতাকা ধরতে অস্বীকার করছেন। দেশপ্রেম প্রসঙ্গে ‘হিপোক্রেসি’ বলেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, দেশপ্রেমের নামে এঁরা ‘জুমলা’ করেন। জয় শাহের সেই ‘প্রত্যাখ্যান’ ভিডিও এখন হাতিয়ার বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের। প্রশ্ন, নির্বাচনের জন্যই ‘দেশপ্রেম’? সত্যিটা প্রকাশ্যে বারবার আসে উলঙ্গ অবস্থায়।

অভিষেকের গর্জন, বিজেপি বারবার তাঁকে আক্রমণ করে ভাববাচ্যে। নাম ধরে বলার বুকের পাটা নেই। তিনি বলেন, একবার নাম ধরে তোলাবাজ বলে দেখাক, আইনের নাকানি চোবানি খাওয়ানো হবে। তারপরেই সরাসরি নাম ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূলের যুবরাজ। বলেন, ‘শুভেন্দু বেইমান-গদ্দার-ঘুষখোর’। এদিন তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা এবং সুকান্ত মজুমদারকে গদ্দার ও বাংলা ভাগের চক্রান্তকারী বলেছেন।

অভিষেক বলেন, ২১ জুলাই দৃষ্টান্তকারী জনসমাবেশের ঠিক পরের দিনই ২২ তারিখ হানা দিল ইডি। তাঁর প্রশ্ন, অন্যদিন নয় কেন? এদিন অভিষেক বলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এত বড় সভা হচ্ছে। আগামী ৪-৫ দিনের মধ্যে আবার কাওকে গ্রেফতার করা হবে। এই কথা বলার পরেই অভিষেক বলেন, রাজনৈতিকভাবে লড়তে না পেরেই এইসব করছে বিজেপি। আর দিল্লিতে বসে চালাচ্ছে চুরি।

 

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে