কর্মী-সমর্থকদের ভিড়ে মিশে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিন উপলক্ষ্যে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। রাজ্য জুড়ে কর্মী সমর্থকদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিষেক। জীবনের এই বিশেষ দিন কর্মী-সমর্থকদের নিয়ে পালন করে থাকেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। এবারেও তার অন্যথা হল না। শহর-জেলা থেকে আসা বহু অনুগামীকে সঙ্গে করেই জন্মদিনের কেক কাটলেন অভিষেক।

সকাল থেকেই সেনাপতিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে ছিল উপচে পড়া ভিড়। বাসভবনের বাইরে জায়গায় মুখরিত হয়েছে ধামসা-মাদল, ঢাক-ঢোলের আওয়াজে। কয়েক হাজার কর্মী-সমর্থক প্ল্যাকার্ড, ব্যানার, ফুল ও কেক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এদিন ভিড় জমান। তাঁদেরকে সঙ্গে নিয়েই জনতার ভিড়ে মিশে জন নেতা হয়ে কেক কাটেন তিনি। সকাল থেকে বাড়ির বাইরে ভিড় জমলেও বিকেলে কালীঘাটে কার্যালয়ের বাইরে  অগণিত কর্মী-সমর্থকদের ভিড়ে মিশে যান তৃণমূল সাংসদ। হাত মেলান কর্মী সমর্থকদের সঙ্গেও। কেক, ফুল মালা ও নানা উপহারে প্রিয় নেতাকে ভরিয়ে দেন সকলে। এদিন কালীঘাটে কার্যালয়ের বাইরে ছেলে মেয়েকে নিয়ে আসেন অভিষেক। সকলের সঙ্গে কথাও বলেন।

চলতি বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করে বিশেষ আয়োজন করেছে যুব তৃণমূল। অভিষেককে শুভেচ্ছা জানানো হয়েছে ২০ হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি রঙ্গোলির মাধ্যমে। বলতে গেলে বিশালাকার এই রঙ্গোলি বিশ্বরেকর্ডের দোরগোড়ায়। কারণ দেশের মধ্যে সব থেকে বড় রঙ্গোলি ছিল মধ্যপ্রদেশের প্রায় ১৮ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলি, এটা সেটিকে ছাপিয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে লিমকা বুক অফ রেকর্ডস ও গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শুধু কলকাতা নয় রাজ্য জুড়েই তৃণমূল কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেছেন।

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?