কালীপুজোর আগে আমেরিকা থেকে কলকাতায় ফিরছেন অভিষেক

কালীপুজোর আগেই আমেরিকা থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আগেই আমেরিকা থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছিল। বর্তমানে ভালো রয়েছেন তিনি। দীপাবলীর আগে ঘরে ফিরছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গত ১২ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর চোখে। এর আগে ৬ বার ডায়মন্ড হারবারের সাংসদের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার সময়ে হুগলির সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের কনভয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি।এর ফলে তাঁর বাঁদিকের চোখের নীচে গুরুতর চোট লাগে। সেই সময় অচৈতন্য অবস্থায় দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল। বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও এককাধিকবার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়। কিন্তু সম্পূর্ণ সুস্থতা না ফেরায় চোখে আবার অস্ত্রোপচার করান ডায়মন্ড হারবারের সাংসদ। সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও তাঁর চোখের চিকিৎসা হয়েছে। দুবাইতেও গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতাল থেকে কলকাতায় ফিরলেও ডায়মন্ড হারবারের সাংসদকে মেনে চলতে হবে বেশকিছু বিধিনিষেধ। ধুলো এবং আগুন থেকে সাংসদকে দূরে থাকতে হবে।

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক