রক্ষাকবচ পেয়েও তদন্তে অসহযোগিতা! অভিষেকের বিরুদ্ধে কড়া মন্তব্য বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রক্ষাকবচ পেয়েছেন। তবুও তদন্তে সহযোগিতা করছেন না কেন? এবার এই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক।

রাজ্যের আইনজীবী আদালতে জানান, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি হাজির হননি। সেই কারণেই ফের ৮ জুলাই, বুধবার সকাল ১০টার মধ্যে বিধাননগর ACJM আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনি তো রক্ষাকবচ পেয়েছেন।’ এর জবাবে রাজ্যের আইনজীবী বলেন, রক্ষাকবচ দেওয়া হলেও তদন্তে সহযোগিতা করা বাধ্যতামূলক। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নমুনা দিতে না গিয়ে বারবার মামলা করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। বিচারপতি স্পষ্ট প্রশ্ন তোলেন, ‘রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন তদন্তে সহযোগিতা করছেন না?’ একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, কণ্ঠস্বরের নমুনা দেওয়া উচিত। তবে গুরুত্বপূর্ণ বিষয়, অভিষেক রক্ষাকবচ পেলেও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। ফলে নমুনা পরীক্ষার নির্দেশ বহাল রয়েছে। এখন নজর ৮ জুলাইয়ের দিকে। নির্ধারিত সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর ACJM আদালতে উপস্থিত হন কি না, সেটাই দেখার। রাজ্যের পক্ষ থেকে আরও জানানো হয়, আগের মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু সেই সুরক্ষার সঙ্গে তদন্তে সহযোগিতা করার শর্তও ছিল। সেই শর্ত মানা হচ্ছে না বলেই আদালতে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

অন্যদিকে আদালত জানিয়ে দেয়, এই মুহূর্তে এমন কোনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি, যাতে অবিলম্বে এই মামলার শুনানি করতে হবে। ফলে মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হবে। তার আগে অভিষেক কণ্ঠস্বরের নমুনা দেন কি না, তা নিয়েই রাজনৈতিক ও আইনি মহলের নজর এখন বিধাননগরের দিকে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের