বনগাঁ, দমদম, ব্যারাকপুর সংগঠনিক জেলার সঙ্গে বৈঠকে অভিষেক, আলোচনায় মতুয়া ভোট?

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রথি মহারথীরা নিজেদের মতো করে রাজ্যে সভা করছেন। শাসক থেকে বিরোধী কোনও শিবিরই থেমে নেই। রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে যেমন তৎপর গেরুয়া শিবির, তেমন ঘাসফুল শিবিরও নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে। সেই কারণে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের ক্যামাক স্ট্রিটের অফিসে বনগাঁ, দমদম, ব্যারাকপুর সংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দোপাধ্যায়।

সোমবার নির্দিষ্ট সময়ে ক্যামাকস্ট্রিটের ওই অফিসে পৌঁছে গিয়েছেন বনগাঁ, দমদম, ব্যারাকপুরে সাংগঠনিক জেলার নেতৃত্বরা। হাজির হয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা চেয়ারম্যান মমতা ঠাকুর। এদিন মতুয়া ভোটের ওপর জোর দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। মতুয়া ভোট সব সময় সব দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের নিজের কাছে মতুয়াভোট ধরে রাখতে বদ্ধপরিকর সব দল। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু বনগাঁ গেরুয়া শিবিরের দখলেই  রয়েছে। তাই বনগাঁ পাখির চোখ। যদিও ঠাকুরনগরের মতুয়া মেতৃত্বের মধ্যে প্রবল সংঘাত চলছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত মতুয়া প্রভাবিত বিধানসভাগুলি বড় প্রভাব ফেলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁর নেতৃত্বকে কী বলেন, কী কী নির্দেশ দেন সেটাই এখন দেখার। কারণ বনগাঁ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনগাঁর তুলনায় দমদম ও ব্যারাকপুর ঘাসফুলের শক্তঘাঁটি। অল্পস্বল্প সমস্যা থাকলেও বড় সঙ্কটের দেখা নেই। ছোটো ছোটো সমস্যা সমাধান করা সম্ভব। সেই জন্য় একাধিক বিষয়ে কথা বলতে বৈঠক ডেকেছেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড