আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধিঃ ফের বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর রক্ষাকবচ ছিলই। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি উঠলে শুক্রবার অবধি রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abisekh Banerjee)  বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানান আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর রক্ষাকবচের আবেদন জানানো হয়। ইডির তরফে জানানো হয়, নিয়োগ মামলার তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই মাঝপথে ইডির ইসিআর খারিজ করা যায় না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের অভিযুক্ত নন বলে আদালতে জানান তাঁর আইনজীবী। অবশ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার বিরোধিতা করে ইডি(ED)।প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি গেলে পুনরায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের(Justice Tirthankar Ghosh) বেঞ্চে মামলাটি পাঠানো হয়।

নিয়োগ মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযুক্ত হিসেবে এখনও প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পেতেই হাজিরাও দিয়েছিলেন তিনি। এমতাবস্থায় বিব্রত করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। বর্তমানে চিকিৎসার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে। শুক্রবারের শুনানিতে এই মামলার জট খানিকটা কাটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ