আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার উন্নয়নের লক্ষ্যমাত্রা অভিষেকের

গত ১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি, আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়ে গেলাম - মহেশতলায় দাবি অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিসর্জন করতে হবে। খুঁটিপুজো বলব না। খুঁটিপুজো ব্রিগেডে হয়েছিল। উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী… দশমীর দিন চিচিং ফাঁক, খেলা শেষ।’ এভাবেই নিজ সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের(Daimond Harbour Constituency) মধ্যে থাকা মহেশতলা(Maheshtala) থেকে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রচার শেষ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। একই সঙ্গে এদিন তিনি দাবি করেন যে, বিজেপি আর ক্ষমতায় আসবে না। লোকসভা ভোটের শেষলগ্নের ভোট প্রচারে নেমে এদিন ফের একবার বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গেই গেরুয়া শিবিরকে নিশানা বানিয়েছেন অভিষেক। সেই সঙ্গে তিনি মহেশতলাবাসীকে বার্তা দিয়ে বলেন, ‘আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার। নিজেরে বাবা মায়ের কাছে কেউ ভোট চায় না। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমরা সঙ্গে আপনাদের নাড়ির টান, আত্মিক সম্পর্ক।’  

এর পাশাপাশি এদিন অভিষেক বলেন, ‘আমি দাবি রাখতে এসেছি। আগামীদিনে আমি ৪ লাখ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। ১-২-৩ এর মধ্যে যেন মহেশতলা থাকে, এটা আপনার সবাই সুনিশ্চিত করবেন।’ নিজের আগামীদিনের কাজের পরিকল্পনার একটি ইঙ্গিতও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে। অভিষেক বলেন, ‘ডায়মন্ড হারবার মডেল আগামীদিনে দেশকে পথ দেখাবে। কারণ উন্নয়নের নিরিখে আমরা ১ নম্বর। যদি গত ১০ বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ করেছি, আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা এই সভা থেকে ঘোষণা করে দিয়ে গেলাম।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৪২ বছর ধরে সিপিএমের সাংসদ ছিলেন। ৪২ বছরের কাজের রিপোর্ট আপনারা আনুন। আমি গত ১০ বছরের রিপোর্ট কার্ড আনব। বিজেপির প্রার্থীকে বল গত ১০ বছর মোদি ক্ষমতায়। আপনি ১০ বছরের রিপোর্ট কার্ড আনুন। আমি ১০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড আনব। যদি ল্যাজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের