কিংমেকার হবে তৃণমূল! গোয়ায় পা অভিষেকের

অভিষেক আগে আগেই পা রাখছেন গোয়ার মাটিতে। যাতে তৃণমূল বা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জয়ী বিধায়কদের নিজেদের দিকে বিজেপি টানতে না পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়ে গিয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পালা। আগামী ১০ মার্চ বার হবে সেই ৫ রাজ্যের ভোটযুদ্ধের ফলাফল। বেশিরভাগ সংবাদমাধ্যম এই ৫ রাজ্যের এক্সিট পোল তুলে ধরছে তাতে দেখা যাচ্ছে আরব সাগরের তীরে থাকা গোয়ায়(Goa) কার্যত কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে সেখানে লড়াই কেন্দ্রীভূত থাকছে দুটি রাজনৈতিক দলের মধ্যেই। বিজেপি(BJP) ও কংগ্রেস(INC)। এই দুই দলই সেখানে প্রথম দুই বৃহত্তম দল হিসাবে উঠে আসতে চলেছে। দুইয়ের মধ্যে কড়া লড়াই হওয়ায় তাঁদের আসন প্রাপ্তির ফারাক সামান্যই থাকবে। কিন্তু এই দুই দলের যেই সরকার গড়ুক না কেন তাঁকে সাহায্য নিতে হবে কিছু আঞ্চলিক দল বা অন্য কোনও জাতীয় দলের। কেননা সব সমীক্ষাই বলছে তৃণমূল কংগ্রেস(TMC) ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাতে যেতে চলেছে ৮ থেকে ৯টি আসন। সেই হিসাবে তৃণমূলই সেখানে কিংমেকার হয়ে উঠতে চলেছে। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যাতেই গোয়ায় পা রাখতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek BAnerjee)। 

তৃণমূল এই প্রথম গোয়ায় বিধানসভা নির্বাচনে লড়াই করছে। সেই লড়াই কার্যত গোয়ার মাটিতে শুরুই করতে হয়েছে শূন্য থেকে। এই অবস্থায় তৃণমূল যে সেখানে ‘কিংমেকার’ হয়ে উঠতে চলেছে সেটাই অনেক বড় প্রাপ্তি। কিন্তু সমস্যা হচ্ছে বিজেপির মনোভাব। ৫ বছর আগে হওয়া গোয়ার বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গড়তে পারেনি। কেননা বিজেপি কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে সেখানে নিজেরাই সরকার গড়ে ফেলেছিল। এবারেও যেহেতু গোয়ার বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে তাই এবারেও পূর্ণ সম্ভাবনা থাকছে সামনের দরজা দিয়ে না হলে পিছনের দরজা দিয়ে আবারও সেখানকার ক্ষমতা দখল করতে পারে বিজেপি। কংগ্রেস বিধায়কদের ধরে রাখার ক্ষমতা নেই তৃণমূলের। কিন্তু মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়ে যে কয়জন বিধায়ক তৃণমূল জিতিয়ে আনতে পারে সেই জোটের জয়ী বিধায়কদের যাতে বিজেপি কোনও ভাবেই হাত করতে না পারে সেই বিষয়ে এখন থেকেই সতর্ক থাকছে তৃণমূল। সেই সতর্কতার জন্যই অভিষেক আগে আগেই পা রাখছেন গোয়ার মাটিতে। যাতে তৃণমূল বা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জয়ী বিধায়কদের নিজেদের দিকে বিজেপি টানতে না পারে।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?