বাজেটকে স্বাগত জানিয়ে মোদি সরকারকে ঠেস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ২০২৪-২৫ সালের প্রস্তাবিত রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের রাজ্য বাজেটকে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মুখে এদিন উঠে এল স্বনির্ভর বাংলার কথা।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন রাজ্য বাজেটকে পেশ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক মুখোপাধ্যায় জানান, ‘ গরিব-মা-বোনেদের হাত শক্ত করে বাংলা স্বনির্ভর বাংলা গঠনের দিকে এগোচ্ছে। লক্ষ্ণীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, এবারের রাজ্য বাজেট সব শ্রেণির মানুষের উন্নতিকে সুনিশ্চিত করেছে।‘ এখানেই ক্ষান্ত হননি অভিষেক। এরপর বিজেপিকে খোঁচা দিয়েই অভিষেক জানান, ডবল ইঞ্জিন সরকারগুলির থেকে বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার অনেক বেশি শক্তিশালী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বনির্ভর বাংলা গঠনের কথা ফুটে উঠল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। এদিন বাজেট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র যদি বাংলা আবাস যোজনায় টাকা না দেয়, তাহলে রাজ্যই দেবে টাকা। বাংলার ১১ লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। এই আবাস যোজনায় প্রাপ্য টাকা আদায় নিয়ে এর আগে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা য়ে কেন্দ্রের কাছে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে না সেই কথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে