মমতার দেখানো পথেই রাজপথে ধর্নায় অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন ‘নেতা গাছে হয় না,নেতা আন্দোলনের গর্ভে জন্মায়’।  বৃহস্পতিবার অভিষেকের ধর্না মঞ্চ থেকে এই সত্যই যেন বাস্তবায়িত হল। দু’দশক আগে ধর্মতলার মোড়ে মেট্রো সিনেমা হলের উল্টোদিকে এভাবেই ধরনায় বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে। আন্দোলন ডেকেছিলেন তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার এভাবেই আন্দোলনে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাঁর দাবিও সাধারণ মানুষের প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাঁর রাজনৈতিক জীবনে বহুবার সাধারণ মানুষের স্বার্থে ধর্নায় বসেছেন। তবে এরকম কর্মসূচি গ্রহণে অভিষেককে প্রথমবার দেখা গেল। ধর্নামঞ্চ থেকে ঘোষণা করলেন, যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন ততক্ষন ধর্নামঞ্চ ছাড়বেননা। অন্যদিকে রাজ্যপাল দিল্লি থেকে উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখান থেকেই দিল্লি ফিরে গিয়েছেন। ফেরার সম্ভাবনা ক্ষীণ। কবে ফিরবেন তাও নিশ্চিত নয়। তবে নিজের দাবিতে অনড় ‘তৃণমূলের সেনাপতি’।

জনস্রোত নিয়ে রাজভবনের উত্তর গেটে এলেন। আন্দাজ করা গিয়েছিল ধর্নায় বসবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। সন্ধ্যা গড়িয়ে রাত। অবস্থানেই বসে রইলেন অভিষেক। তাঁকে ঘিরে রয়েছেন, দলের নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়ক। ঠিক এমনভাবেই মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চতে তাঁকে ঘিরেও এভাবেই নেতৃত্ব ছিল। যে সমস্ত প্রবীণ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাক্ষী। এদিন উপস্থিত ছিলেন তাঁরাও। রাজভবনের সামনে এমন ধর্না অবস্থান সাম্প্রতিক দৃষ্টান্তে কেউ দেখেনি বলেই ধারণা।

বক্তব্য রাখতে উঠলেন অভিষেক। ঘোষণা করলেন, রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত অবস্থানে বসবেন। পাশাপাশি দলের সতীর্থদের বললেন, বৃষ্টি শুরু হয়েছে। আপনারা ঠিকমত বাড়ি ফিরে যান। আমি এখানেই থাকব। ঠিক যেভাবে আন্দোলনরত মুখ্যমন্ত্রী দলের নেতৃত্বদের বলতেন। এককথায় অভিষেকের ধর্নামঞ্চে যেন ‘মমতাছায়া’। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী। আন্দোলন করেই তাঁর উত্থান। এবার যেন সেই পথেই তাঁর উত্তরসূরী। একসময় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, ‘আমাদের নেত্রী বলেন পরবর্তী প্রজন্ম তৈরী। আজ অভিষেক সেটা প্রমাণ করে দিল’। একসময় দলের অনেক নেতৃত্বই অভিষেককে নেতা হিসেবে মেনে নিতে নারাজ ছিল। সেই অভিষেকই প্রমাণ করে দিল পূর্বসূরীর পথেই উত্তরসূরী। আন্দোলনই একমাত্র পন্থা। ধর্না অবস্থানে ফ্ল্যাশব্যাকে মিলে গেল পরবর্তী প্রজন্মের আন্দোলন।

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে