অভিষেকের গলায় একুশের গর্জন, দিলেন বিরোধীদের বিসর্জন

‘গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব। আমরা তৃণমূল কংগ্রেস করি’ - এভাবেই বিরোধীদের বার্তা দিলেন অভিষেক একুশের মঞ্চ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটা ধরে ঠিক ২৪ মিনিটের বক্তব্য। সেই বক্তব্যেই উঠল একুশের চিরাচরিত গর্জন। যে গর্জনে থাকে জয়ের উচ্ছ্বাস। যে গর্জনে থাকে ভবিষ্যতের উচ্ছ্বাস। যে গর্জনে থাকে হারা মাটি উদ্ধারের সংকল্প। যে গর্জনে থাকে বিরোধীদের দিকে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ। সেই গর্জনই এদিন উঠে এল একুশের সভামঞ্চে বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দৃপ্ত কন্ঠে বিজেপি, ইডি, সিবিআই, সিপিএম সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একুশের(Ekushe July) মঞ্চ থেকে জানিয়ে দিলেন, ‘গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব। আমরা তৃণমূল কংগ্রেস করি। লোকসভা ভোটের জয় জনতা এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পন করছি।’

অভিষেক এদিন কড়া বার্তা দিয়েছেন দলের প্রতিটি পদাধিকারী, জনপ্রতিনিধি মায় কর্মীদেরও। জানিয়েছেন, ‘নিজের কথা ভাবলে হবে না, কর্মীদের কথা ভাবতে হবে। যে যে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের এলাকায় দল খারাপ ফল করবে, তাঁদের শাস্তি পেতে হবে। পঞ্চায়েত, পুরসভার জনপ্রতিনিধিদের নিজেদের কথা ভাবলে চলবে না। আগে ভাবতে হবে কর্মীদের কথা। যত বড় নেতার ছত্রছায়াতেই থাকুন, কাউকে রেয়াত করা হবে না। আমাদের দলের জনপ্রতিনিধিরা পঞ্চায়েত আর পুরসভার নির্বাচনে নিজেদের উজার করে দেন। কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে গাছাড়া মনোভাব দেখা যায়।াযারা এই ধরনের আচরণ করবে, সবাইকে শাস্তি পেতে হবে। পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচনে নিজের জন্য লড়াই করব। আর পুরসভা এবং লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার এলাকায় এসে একটা সভা করে যাবেন, আর দল জিতে যাবে। সেটা হবে না। নিজের ভোটে যারা গায়ে গতরে খেটেছেন, তেমন বিধানসভা-লোকসভা নির্বাচনেও গায়ে গতরে খাটতে হবে। নাহলে সবাইকে শাস্তি পেতে হবে।’

অভিষেক জানিয়েছেন, ‘লোকসভায় আমরা ২৯টা আসনে জিতেছি। বালুরঘাট, বিষ্ণুপুর আর পুরুলিয়া ১৬-১৭ হাজার ভোটে আমরা হেরেছি। আর তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে, আরও বিনম্র হতে হবে। ছাব্বিশে আমরা জিতব, সেই জয় যেন ২০১৬ সালের থেকেও বড় হয়, ২০২১ সালের থেকেও বড় হয়। সেই শপথ নিয়ে একুশের সভা থেকে ফিরতে হবে। আগামীর লড়াইও যদি ভাবি আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সেই জিত যেন ২০১৬, ২০২১, ২০২৪ এর থেকেও বড় হয়। আমরা ব্রিগেড করেছিলাম ১০দিনের ব্যবধানে। একেবারে ৪২জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম। আমরা বারে বারে বলেছি, দম্ভ, ঔদ্ধত্য আমাদের নেই। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। তৃণমূল বিশুদ্ধ লোহা। যত পোড়াবে তত শক্তিশালী হবে। পুরসভা এবং পঞ্চায়েতে যারা আছেন তাদের মানুষের কথা ভাবতে হবে। নিজের কথা ভাবলে চলবে না। আমি কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হব । বাকিটা পার্টি বুঝে নেবে। এটা হবে না। তিন মাসের মধ্যে ফল পাবেন।’

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির