রাজ্যের প্রায় ৩ হাজার অ্যাম্বুলান্সে বসছে Panic Button

রাজ্যের প্রায় ৩০০০ অ্যাম্বুলেন্সে বসতে চলেছে Panic Button। এতে লাভবান হবেন রোগীর পরিজনেরা। স্বাস্থ্য ও পরিবহণ দফতরের সমন্বয়ে এই কাজ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ অ্যাম্বুলান্সে(Ambulance) করে হাসপাতালে রোগী নিয়ে যাওয়াকালীন নানা সমস্যায় পড়েন রোগীর পরিজনেরা। কিন্তু তাঁরা বুঝতে পারেন না, কাকে বলবেন বা কোথায় জানাবেন। এই ধরনের যে কোনও আপদকালীন সমস্যা জন্য রাজ্যের স্বাস্থ্য দফতর সমস্ত সরকারি এবং এজেন্সি নিযুক্ত অ্যাম্বুলান্সে বসাচ্ছে Panic Button। যে কোনও বিপদআপদে অ্যাম্বুলান্সে থাকা রোগীর পরিজন সেই Panic Button টিপলেই বিপদসংকেত নিমেষে পৌঁছে যাবে রাজ্যের পরিবহণ দফতরের Control Room-এ। সেই Control Room’র সঙ্গে যোগাযোগ থাকছে পুলিশের। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলান্সের Location খুঁজে বের করে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া নেবে রাস্তায় থাকা ট্রাফিক পুলিশ। এই ব্যবস্থা এবার চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে সমস্ত অ্যাম্বুলান্সে লাগু করা হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় ৩০০০ অ্যাম্বুলান্সে বসতে চলেছে Panic Button।

রাজ্যজুড়ে স্বাস্থ্য দফতরের কাজে যুক্ত প্রায় সাড়ে ৩ হাজার অ্যাম্বুলান্স। প্রায় ১ হাজার ‘১০২’ অ্যাম্বুলান্স, প্রায় ২ হাজার ‘নিশ্চয় যান’ এবং ৩০০ প্রত্যক্ষভাবে স্বাস্থ্য পরিবহণের অধীনস্থ সরকারি অ্যাম্বুলান্স রয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরিবহণের অধীনস্থ সরকারি অ্যাম্বুলান্সগুলিতে Advanced Life Support বা Critical Care’র ব্যবস্থাও আছে। কিন্তু সমস্যা হয়েছে নিশ্চয় যানগুলির মালিককে খুঁজে পেতে। ব্যক্তিগত মালিকানার এই গাড়িগুলির নম্বর বিভিন্ন সরকারি হাসপাতালের কর্তাদের কাছে থাকে। প্রয়োজনে ফোন করে ডেকে নেওয়া হয়। রাজ্যজুড়ে সেই সমস্ত নম্বর জোগাড় করে তাঁদের ডেকে Panic Button লাগানো অত্যন্ত সময়াপেক্ষ কাজ। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত এই কাজ সেরে ফেলতে পরিবহণ দফতরের মাধ্যমে সেই কাজ করা হবে। কেননা, এই গাড়িগুলি সম্পর্কে যাবতীয় তথ্য তাঁদের কাছে থাকে। সেই সূত্রে সেখান থেকে অ্যাম্বুলান্সগুলির যাবতীয় তথ্য সংগ্রহ করে, সেগুলিতে দ্রুত Panic Button লাগানোর কাজ করা হবে। বাকি অ্যাম্বুলান্সগুলির মধ্যে এখনও পর্যন্ত আনুমানিক ২০০টি অ্যাম্বুলান্সে Panic Button লাগানো আছে।

পিতৃহারা শতাব্দী রায়, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান