প্রতিমা নিরঞ্জনের সময় বাবুঘাটে দুর্ঘটনার জেরে বিশৃঙ্খলা

বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনার জেরে আহত কয়েকজন ব্যক্তি। কয়েকজন পুজো উদ্যোক্তাকে ধাক্কা মারে পুরসভার পে লোডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনার জেরে আহত কয়েকজন ব্যক্তি। এদিন প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকজন ব্যক্তিকে ধাক্কা মারে কলকাতা পুরসভার পে লোডার। নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। অন্যদিকে পে লোডারের চালককে মারধর করার অভিযোগ উঠেছে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাবুঘাটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার প্রতিমা নিরঞ্জনের জন্য একাধিক পুজো কমিটি প্রতিমা নিয়ে বাবুঘাটে পৌঁছয়। সেই সময় আচমকা একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে। ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন পুজো উদ্যোক্তারা। তাঁরা ওই পে লোডারের চালককে টেনে ধরে নামানোর চেষ্টা করে। চালককে মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুর কর্মীরাও। পুলিশের সামনেই মারধর করা হয় বলে পুর কর্মীদের অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ আধিকারিকরা এই দৃশ্য দেখে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করে। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুজো কমিটির লোকজন। যদিও পুলিশ আধিকারিক ও কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টার পর পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুজো উদ্যোক্তা।

অন্যদিকে এই ঘটনার পর বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখছেন তদন্তকারীরা। প্রতিমা নিরঞ্জনের সময় নিয়ম মেনে মানুষ ঘাটের ধারে জড়ো হচ্ছেন কি না সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?