পার্ক সার্কাসে দুর্ঘটনায় জখম ৩, রেলের বিরুদ্ধে বিক্ষোভে স্থানীয়রা

রবিবার দুপুরে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সাময়িকভাবে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনার (Accident) কবলে ২ শিশু (Child) এবং এক মহিলা (Woman)। রবিবার দুপুরে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সাময়িকভাবে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে কিছুক্ষণের জন্য আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে দুই শিশুকে নিয়ে এক মহিলা রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময় আচমকা ট্রেন এসে পড়ে। সেই ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন ওই মহিলা ও দুই শিশু। এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। দুই শিশু ও জখম মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যান তাঁরা। জখম মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুই শিশুর গুরুতর চোট হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে ঘটনার পর রেলের অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট ধরে চলে রেল অবরোধ। তাঁদের দাবি, রেললাইন পারাপার করার জন্য আগে একটি জায়গা ছিল। রেলের তরফে সেই জায়গাটি দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। বিক্ষোভকারীরা জানান, এর আগেও দুর্ঘটনা ঘটেছে এই স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, জিআরপি, আরপিএফ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তদন্তকারীরা।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের