অনলাইনে জমা করতে হবে পুরকর্মীদের সম্পত্তির হিসাব

বিজ্ঞপ্তি জারি করে পুর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে অনলাইনে (Online) জমা করতে হবে কলকাতা পুরসভার (KMC) কর্মীদের সম্পত্তির হিসাব। কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কর্মীকে ১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসাব জমা দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’-ও জমা করতে হবে নির্ধারিত সময়ে।

পুরসভা সূত্রের খবর, এতদিন চিরকুটে লিখে সম্পত্তির খতিয়ান পেশ করতেন পুরসভার কর্মীরা। আর সেই কাগজে পেস করা সম্পত্তির খতিয়ানে তেমন গুরুত্বও দিতেন না দায়িত্বপ্রাপ্ত পুর আধিকারিকরা। ফলে, কোন কর্মীর কত সম্পত্তি বাড়ল, সেই তথ্য সাধারণত সামনে আসত না। পুরকর্মীদের দেওয়া নিজেদের সম্পত্তির হিসাবের কাগজ আলমারিতে ফাইলবন্দি অবস্থায় থেকে যেত। কিন্তু এবার নিয়ম করে ব্যবস্থায় বদল আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। গোটা বিষয়টির উপর পুরসভার তরফে করা নজর রাখা হবে।

অনলাইনে হিসাব পেশের ব্যবস্থা চালু হওয়ার ফলে যখন-তখন তা দেখা যাবে। পাশাপাশি কোনও পুরকর্মীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির যদি সন্ধান পাওয়া যায়, তবে দ্রুততার সঙ্গে সেই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা যাবে। শুধু তাই নয় আয়ের সঙ্গতিহীন সম্পত্তি নজরে পড়লে সংশ্লিষ্ট কর্মীকে শাস্তির মুখে পড়তে হবে। প্রসঙ্গত পুরকর্মীদের পদোন্নতির সময়ে দেখা হয়, বিগত বছরগুলোতে তিনি সময় মতো সম্পত্তির হিসেব দিয়েছেন কি না।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা