বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইকের পর গাড়িতেও এল নির্দেশিক। প্রথম দফা ভোটের আগের দিনই নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। শুধুমাত্র ভোটের দিন নয়, তার আগের দিন থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হল। রাস্তায় গাড়ি বের করতে গেলে মানতে হবে নিয়ম। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও বলা হয়েছে।

জানা গিয়েছে, গাড়ি নির্দিষ্ট অথরিটিতেত রেজিস্টার করা থাকতে হবে। জেলাশাসক বা রিটার্নিং অফিসারের দেওয়া পারমিট থাকতে হবে। সেটা গাড়ির সামনে ডিসপ্লে করে রাখতে হবে। তবে ছাড় মিলবে ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে। অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যবহারের গাড়িতে থাকবে ছাড়। জরুরি কাজের জন্য ব্যবহৃত করা যাবে গাড়ি।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।  বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে না। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

শুধু মাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরোতে পারবেন। তবে যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরোনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন বা পারমিশন নিতে হবে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে