যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৪ নং রুমে চলে ইন্ট্রোর পালা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা রীতিমত আলোড়ন ফেলেছে ভারতজুড়ে। এই ঘটনার পর নামিদামি এলিট শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অন্দরের রহস্য প্রকাশ্যে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির হোস্টেলে কি চলে বহু অভিযোগ সামনে এসেছে। শুধু কি যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাম উঠে আসছে কলকাতা বিশ্ববিদ্যালয়েরও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈঠকখানা রোডে কার্মিক্যাল হল হোস্টেলের ভেতরের তথ্য সামনে এসেছে। এখানেও সেই প্রাক্তনী ও বহিরাগতদের দাপট, র‍্যাগিং এর অভিযোগ উঠে আসল।

এই হোস্টেলটিতে মূলত স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রাবাস। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাঁরা এখানে আবাসিক হিসেবে থাকার অধিকার পায়। পাশ করার পর নিয়মমাফিক প্রাক্তনীদের থাকার অধিকার নেই। কিন্তু অভিযোগ উঠছে  পাশ করার পরও অনেকেই এখানে থেকে রাজনীতি করছে। বহু প্রাক্তনেরা এখনও হোস্টেলে রয়ে গিয়েছে। এবার তাঁদের বিরুদ্ধে বর্তমান পাঠরতরা ভাইস চ্যান্সেলরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ১৮ মার্চ ২০২৩ সালে এই অভিযোগ করা হয়েছে।

পাঠরত জুনিয়র ছাত্রদের অভিযোগ, হোস্টেলে ৩৪ নম্বর রুম রয়েছে। যেখানে প্রাক্তনরা ইন্ট্রো নেওয়ার নাম করে জুনিয়রদের ওপর মানসিক এবং আর্থিক চাপ দেয়। অভিযোগের পরেও হোস্টেল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলেই পড়ুয়াদের একাংশের দাবি। অভিযোগকারীরা রীতিমত প্রাক্তনীদের ভয়ে ভীত হয়ে রয়েছে। এই বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?