অস্ত্রোপচারের পর স্থিতিশীল রয়েছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার ভোট পর্ব মিটতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন। রবি সকালে সামনে এল সেই চিকিৎসার কারণ। পেটে ছোট অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই তাঁর অস্ত্রপচার হয়ে গিয়েছে ।   

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সব দিক থেকে শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন তিনি।  তাঁর দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে হাসপাতালের তরফে। অস্ত্রোপচারের পর রবিবার  হাসপাতাল থেকে ছাড়া পান অভিষেক।

উল্লেখ্য, লোকসভা ভোট মিটতে অভিষেক ট্যুইট করে জানিয়েছিলেন, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’ তিনি যে ‘ছোট বিরতি’ নিচ্ছেন, সেই সময়ে তিনি কী করবেন, তাও জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। অভিষেক লিখেছিলেন, এই ‘ছুটি’ জনগণের সুবিধা-অসুবিধা এবং চাহিদার কথা আরও ভাল ভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলেও আশা ব্যক্ত করেছিলেন অভিষেক। পাশাপাশিই অভিষেক লিখেছিলেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে জানিয়েছিলেন।

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ