পল্লবী, বিদিশার পরে এবার মঞ্জুষা, মিলল ঝুলন্ত দেহ

পল্লবী ও বিদিশার পরে এবার মঞ্জুষা। আবারও মৃত্যু। আর এবারেও সেই অবসাদ। এই অবসাদ আর তার জেরে আত্মহত্যার প্রবণতাই তুলে দিচ্ছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক টলি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর সাক্ষী থাকছে শহর কলকাতা। দিন দশ এগারো আগে মারা যান পল্লবী দে(Pallabi Dey)। সেই মৃত্যু ছিল অস্বাভাবিক। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে আত্মহত্যার তত্ত্ব। এরপরেই গত বুধবার দেহ উদ্ধার হয় আরেক টলি অভিনেত্রী তথা মডেল বিদিশা দে মজুমদারের(Bidisha Dey Majumdar)। এর ঠিক দুই দিনের মাথায় শুক্রবার উদ্ধার হল বিদিশারই ঘনিষ্ঠ অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর(Manjusha Niyogi)। এদিন সকালে পাটুলিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। আর স্বাভাবিক ভাবেই পর পর ৩ অভিনেত্রীর মৃত্যুতে উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন। তিন মৃত্যুর কী একের সঙ্গে ওপরটির যোগসূত্র রয়েছে? নাকি তিনজনই অবসাদের শিকার হয়ে মারা গেলেন, এটাই এখন ভাবাচ্ছে সবাইকে। 

জানা গিয়েছে, বিদিশা মারা যাওয়ার পরেই নাকি মঞ্জুষাও তাঁর পরিজনদের জানিয়েছিলেন তাঁরও নাকি আর বেঁচে থাকারভ ইচ্ছা নেই। সেই কথা কানে গিয়েছিল মঞ্জুষার স্বামীর। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এসেছিলেন পাটুলিতে(Patuli) মঞ্জুষার বাপের বাড়িতে। চেয়েছিলেন মঞ্জুষাকে নিয়ে ফিরে যেতে। কিন্তু মঞ্জুষা শ্বশুরবাড়ি যেতে চাননি। থেকে গিয়েছিলেন বাপের বাড়ি থেকেই। আর সেখান থেকেই এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এখানেই প্রশ্ন, কেন আত্মহত্যা? পল্লবী, বিদিশা, মঞ্জুষা সবাই কী অবসাদের শিকার হয়েই মৃত্যুকেই বেছে নিচ্ছে। নাকি এই ৩জনের মৃত্যুর পিছনে এমন কোনও রহস্য রয়েছে যা সামনে আসছে না। মনোবিদদের(Psychologist) ধারনা, খুব অল্প সময়ে নামযশ, অর্থ, প্রভাবপ্রতিপত্তি তৈরি করার অদমাই ইচ্ছা ও চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষার জেরেই এই ৩জনের মধ্যে অবসাদ দানা বেঁধেছিল যা তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েনও এক্ষেত্রে অবসাদের কারণ হিসাবে উঠে আসছে। একই সঙ্গে কর্মস্থলে কাজ নিয়েও টানাপোড়েন তাঁদের আর্থিক সঙ্কটের মুখেও ঠেলে দিয়েছে। আয় না বুঝেই দামী জিনিস, গাড়ি, বাড়ি, ফোন কিনে তার ইএমআই দিতে না পাওয়ার ঘটনাও এই ৩ মৃত্যুর ক্ষেত্রে উঠে আসছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’