চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘উন্নয়ন না করতে পেরে বাংলা ভাগের চক্রান্ত বিজেপির,’ তোপ কুণালের

নিজস্ব প্রতিনিধি: প্রথমে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, তারপর একে একে উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতা-বিধায়ক। বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। বাংলা ভাগের চক্রান্তে শান দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায় বিজেপি, আর সেই কাজে ফের একবার সরব হয়েছে কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক। গত সোমবার উত্তরবঙ্গ ভেঙে গোর্খাল্যাণ্ড করার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি দিয়েছেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘কোনওভাবেই বাংলা ভাগ হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, উন্নয়নের কথা বলছেন। বিজেপি বাংলায় যখন হেরে যাচ্ছে, যখন বুঝতে পারছে উন্নয়নের কথা বলে লাভ হচ্ছে না, তখনই বিভিন্নরকমভাবে প্ররোচনা দিচ্ছে। ওঁদের যখন রাজ্য ভাঙা নিয়ে এত কথা ছিল, তাহলে সেটা ইস্তাহারে বলেননি কেন। পাহাড় আগের থেকে অনেক শান্ত অবস্থায় আছে, এবং উন্নয়নের দিকে এগোচ্ছে। এই অবস্থায় কোনওভাবেই বঙ্গভঙ্গের কোনও আওয়াজ বরদাস্ত করা হবে না।’

পাশাপাশি এদিন রাজ্যপালকেও একহাত নেন কুণাল। পুরভোটে বিজেপির সুরে সুর মিলিয়ে বারবার কেন্দ্রীয় বাহিনী চাই বলে যে ‘বায়না’ রাজ্যপাল করছেন তাঁর তীব্র বিরোধিতা জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘রাজ্যপাল রোজ ছোটখাট ইস্যু নিয়ে টুইট করতে পারেন, তাহলে পাহাড় নিয়ে কেন কিছু বলছেন না। বিজেপির নেতা, বিজেপির বিধায়ক বঙ্গভঙ্গ চাইছেন। আপনি বাংলার রাজ্যপাল। একটা নিন্দা একটা প্রতিবাদ করতে পারছেন না।’

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ