বুধে বাংলা বনধ মানা হবে না, নবান্ন থেকে ঘোষণা আলাপনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ডাকা বুধবারের  বাংলা বনধ হবে না রাজ্যে। মঙ্গলবার নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা  আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, ‘আগামীকাল বাংলা বনধ হবে না। বিজেপির প্রস্তাবিত বাংলা বনধ রুখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।‘

পাশাপাশি আলাপন আরও জানান,’ বুধবার  সব কিছু স্বাভাবিক থাকবে। সরকারি আধিকারিকদের নির্দেশ আগামীকাল তাদের আসতে হবে অফিসে। দোকান খোলা হবে। রাস্তায়  যান চলাচল স্বাভাবিক থাকতে হবে।  বাংলাকে সর্বত্রভাবে স্বাভাবিক রাখতে হবে।‘ এমনটাই এদিন জানান হয়েছে নবান্নের তরফে। অন্যদিকে  নবান্ন অভিযান প্রসঙ্গে আলাপন জানান, ‘ পুলিশ আজ সর্বত্রভাবে  শান্তি বজায় রেখেছে। কাল থেকে জনজীবন স্বাভাবিক হতে চলেছে।‘

উল্লেখ্য, একদিকে যখন চলছে নবান্ন অভিযান ঠিক তখনই  বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দেয় বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বনধের ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানান, বুধবার সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’।  আর  এই ঘোষণার পরেই রাজ্য সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দেয় আগামীকাল হবে না বাংলা বনধ। রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে সকল  পরিষেবা।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের