স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুক্রবার আলিপুর আদালতেAlipur Court) ধৃত স্বরূপ বিশ্বাসকে(Swarup Biswas) পেশ করা হলে পুলিশের তদন্তের স্বার্থে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার দুর্গাপুর কলোনি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখিয়ে পরে তাঁকে লালবাজারের সেন্ট্রাল লক-আপে(Central Lock Up) নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়।পুলিশ জানিয়েছে, সিমরান পাল নামে এক অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় একটি এফআইআর দায়ের হয়।

সেই মামলায় স্বরূপ বিশ্বাসের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগের তদন্তে নেমে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ নিউ আলিপুর থানার অধীন দুর্গাপুর কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫(১), ৩০৮(৪), ৩০৮(৫) ধারার পাশাপাশি অস্ত্র আইন (Arms Act)-এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাস বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ। শুক্রবার আদালতে আইনজীবী চন্দন সাহা স্বরূপ বিশ্বাসকে আদালতে পেশ করার পর শুনানিতে সওয়াল করেন।

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের