ট্যাংরায় মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ

এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ট্যাংরা এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ট্যাংরা এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃত মহিলার পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে তারা সম্পর্কে ওই মহিলার ননদ, ননদের ছেলে এবং ননদের পুত্রবধূ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম গীতা মণ্ডল। ৬৫ বছর বয়স তাঁর। পূর্ব কলকাতার ট্যাংরার ৫৭ নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি। ওই ওয়ার্ডের একটি বহুতল আবাসনের পাশের রাস্তায় থাকতেন গীতা মণ্ডল। অভিযোগ, বুধবার কয়েকজন প্রতিবেশীর সঙ্গে গীতা মণ্ডলের ঝামেলা হয়। আচমকাই লাঠি নিয়ে গীতা মণ্ডলের উপর হামলা চালান অভিযুক্তরা। গীতাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরে প্রচন্ড জখম হয়ে অসুস্থ হয়ে পড়েন গীতা মণ্ডল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গীতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় গীতা মণ্ডলের পরিবারের তরফে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছে। বুধবার রাতেই মৃত পৌঢ়ার ছেলে রবীন্দ্র মণ্ডল ট্যাংরা থানায় অভিযোগ জানান। অন্যদিকে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে তাঁরা হলেন ওই মহিলার ননদ, ননদের ছেলে ও ননদের পুত্রবধূ। অভিযোগ পেয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে ট্যাংরা থানার পুলিশ। কী নিয়ে বচসার সূত্রপাত হয়, এবং কেন তাঁকে পিটিয়ে খুন করা হল তা জানতে তৎপরতা শুরু করেছেন তদন্তকারীরা।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর