আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

এবার চিকিৎসায় গাফিলতিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল আরজি কর হাসপাতালে!

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ঘটনা আরজি-কর হাসপাতালে। ২ বছর আগে হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনার আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। মাস কয়েক আগে হাসপাতালের লিফ্টে আটকে দমদমের এক বাসিন্দার মৃত্যু হয়েছিল। সে সময় নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার চিকিৎসায় গাফিলতিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল আরজি কর হাসপাতালে!

২৫ বছরের ওই যুবকের মৃত্যুর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তাঁর পরিজনেরা। হাসপাতালে দাঁড়িয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার তদন্ত এবং স্বাস্থ্য পরিষেবা পুরো পাল্টে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। জানা যায়, মৃত যুবকের নাম প্রীতম রায়। গতকাল শনিবার (১৫ অগস্ট) পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ওই যুবক। এরপর বিকেল সাড়ে ৫ টা নাগাদ তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে আনা হয়। তিনি হাওড়ার রাজচন্দ্রপুরের বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রের খবর, দুর্ঘটনায় প্রীতমের দু পায়ের হাড়ের পাশাপাশি কোমরের হাড়ও ভেঙে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হেমারাজিক শকে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল রাত সাড়ে ১০ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তবে মৃতের আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘মায়ের কাছেই ইসলামের যাবতীয় শিক্ষা পেয়েছি’, বড় তথ্য ফাঁস করলেন শর্মিলার কন্যা সাবা

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ