গার্ডেনরিচে ধুন্ধুমার কাণ্ড ! সরস্বতী পুজোর শোভাযাত্রায় পুলিশের ওপর চলল হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায়  সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা । বুধবার রাতে  ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন  গার্ডেনরিচ থানা এলাকায় কর্তব্যরত এসআই অরুণকুমার মাইতি। আর সেইসময় তাঁর ওপর চলে হামলা ।  শুধু তাই  নয় অভিযোগ উঠেছে এক মহিলা সিভিক ভলন্টিয়ারকেও হেনস্থা করা হয়েছে ।  পাহাড়পুর রোডের কাছে  এই ঘটনাটি ঘটে। 

এই হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে  গার্ডেনরিচ থানার পুলিশ । ধৃতরা হলেন আদিত্য পাসওয়ান (২০) এবং সৈকত মাইতি (২১) নামে দুই যুবক। এনারা সকলেই মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাদেরকে পেশ করা হবে আদালতে । তবে কী কারণে হামলা চালায় ধৃতরা তা এখন জানা যায়নি । তাদেরকে গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ । বলা বাহুল্য,  শুধু  কলকাতা নয় বুধবার রাতে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে ২ ক্লাবের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগরও।  তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন । 

উল্লেখ্য, গত নভেম্বরে ও রিজেন্ট পার্ক থানা এলাকায় গন্ডগোল থামাতে গিয়ে মার খেতে হয়  পুলিশ কর্মীদের। জখম হন তারা । বলা যায়,    কয়েকমাস ধরে  পুলিশ কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনা উঠছে। বারবার কেন পুলিশের ওপর হামলা চলছে তা এখন স্পষ্ট নয় । তবে এইসকল ঘটনার জেরে পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । 

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর