‘অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারটাই একটা ভাঁওতাবাজি’, সরব অমর্ত্য

অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে বিজেপি সহ গেরুয়া শিবিরকে নিশানা বানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বললেন, সবটাই ভাঁওতাবাজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরকে আবারও নিশানা বানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)। এবার তিনি পদ্মশিবিরকে বিঁধেছেন অভিন্ন দেওয়ানি বিধি(Uniform Civil Code) নিয়ে। সাফ জানিয়েছেন, ‘আমি সংবাদমাধ্যমে দেখছিলাম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রে নাকি বিন্দুমাত্র দেরি করা উচিত হবে না। এই ধরনের বোকা বোকা কথাবার্তা আসছে কোথা থেকে? আমরা হাজার হাজার বছর অভিন্ন দেওয়ানি বিধি ছাড়া কাটিয়েছি। আগামী দিনেও এটা ছাড়া চলতে আমাদের কোনও অসুবিধা হবে না। আসলে একটা জটিল বিষয়কে খুব সহজ বলে দেখানোর চেষ্টা হচ্ছে। পুরো অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারটাই একটা ভাঁওতাবাজি। এঁদের আসল লক্ষ্য হল হিন্দু রাষ্ট্র(Hindu Nation) প্রতিষ্ঠা করা।’

আরও পড়ুন বাংলার গণবন্টন ব্যবস্থা নিয়ে খুশ মোদি সরকার

সংসদের আসন্ন বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চায় নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বিজেপি(BJP) তথা জনসংঘ সেই প্রতিষ্ঠালগ্ন থেকে বলে আসছে, এক দেশ, দুই বিধান-দুই নিশান হতে পারে না। বস্তুত বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া আছে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর গেরুয়া শিবির। অভিন্ন দেওয়ানি বিধির মতো হিন্দু রাষ্ট্রও বিজেপির অলিখিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। অমর্ত্য সেন মনে করছেন, এই অভিন্ন দেওয়ানি বিধি আসলে হিন্দুরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর রাস্তা। তাঁর দাবি, ‘এখানে হিন্দু ধর্মটাকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। হিন্দু রাষ্ট্র আর যাই হোক, আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হতে পারে না। এমনকী হিন্দু রাষ্ট্রের পথে এগোলে আমরা যা যা অর্জন করছি, সেগুলির মধ্যেও অনেক কিছু মুছে যেতে পারে।’  

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি