শহরে শুক্রে জোড়া পুজোর উদ্বোধনে অমিত শাহ, যাবেন কালীঘাট মন্দিরেও

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর উদ্বোধন করতে বৃহস্পতিবারই রাতেই কলকাতায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ(Amit Sha)। রাত্রি বাস করেন নিউটাউনের একটি হোটেলে। শুক্রবারে তাঁর সফরসূচীতে বেশ কিছু পরিবর্তন হয় বারংবার। তিনি শুক্রবার শহরে ২টি পুজোর উদ্বোধন করবেন। এর মাঝে তিনি কালীঘাট মন্দিরে(Kalighat Temple) পুজো দিতে যাবেন।বিজেপি সূত্রে পাওয়া খবর, তিনটি পুজো উদ্বোধনের কথা থাকলেও এবার তিনি দুটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন। একটি সন্তোষ মিত্র স্কোয়ার। এটি বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত। দ্বিতীয় পুজো হল বিধাননগরের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র EZCCতে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত পুজো। এটি রাজ্য বিজেপির দুর্গাপুজো বলে পরিচিত। এবারের পুজোর উদ্যোক্তা রুদ্রনীল ভট্টাচার্য।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সফরসূচিতে একাধিকবার পরিবর্তন করা হয়েছে বৃহস্পতিবার। প্রথমে ঠিক ছিল তিনি কলকাতায় এলে তিনটি পুজোর উদ্বোধন করবেন। কিন্তু পরে জানা যায় তিনি মাত্র ২টি পুজোর উদ্বোধন করবেন। লেক(Lake) এলাকার একটি পুজোর উদ্বোধন করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।আর দক্ষিণেশ্বরের পরিবর্তে যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে।বৃহস্পতিবার বিকেলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে অমিত শাহ কলকাতায় নামবেন। সেইমতো তিনি আসেন। তার বর্তমান কর্মসূচি অনুযায়ী, হোটেল থেকে সকাল দশটা বেজে ১৫মিনিট নাগাদ বেরিয়ে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন। বিজেপি নেতা সজল ঘোষের দুর্গাপুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।

সেখানে উদ্বোধনের পর প্রতিমার উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করবেন ও প্রদীপ জ্বালাবেন। তারপরে যাবেন অনুষ্ঠান মঞ্চে। সেখান সংবর্ধনা গ্রহণ করবেন। সবমিলিয়ে ১৫-২০ মিনিটের অনুষ্ঠান।তারপরই তিনি বেলা সোয়া ১১টা নাগাদ যাবেন কালীঘাটের মন্দিরে। সেখানে পুজো দিয়ে সরাসরি চলে যাবেন বিধাননগরে। সেখানে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন। সময় দুপুর ১১ টা বেজে ৪৫ মিনিট। এখানেও সংক্ষিপ্ত অনুষ্ঠান রয়েছে। তিনি চাইলে একাই ভাষণ দেবেন। তবে ৫ মিনিটের একটি নৃত্যের অনুষ্ঠান রয়েছে। তারপরই তিনি সেখান থেকে বেলা ১২.৩০ মিনিটেই রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের(Kolkata Airport) উদ্দেশ্যে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড