ফেসবুকে শুধু ছবি না তুলে এলাকায় জনসংযোগ বাড়ান, বিধায়কদের নির্দেশ অমিত শাহর

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু ফেসবুকে নিজের ছবি তুলে আত্মপ্রচার নয়। এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন। বাংলার নির্বাচন প্রায় দোরগোড়ায়। তাই তিন দিনের বঙ্গ সফরে এসে মঙ্গলবার এর পর বুধবারও দলীয় নেতা-কর্মী, বিধায়কদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দলের সংসদ বিধায়কদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক করেন অমিত শাহ(Amit Sha)। কলকাতায় চারটি সাংগঠনিক জেলা রয়েছে। সেই চারটি জেলায় ২৮ টি আসন রয়েছে। অমিত শাহর স্পষ্ট টার্গেট কুড়িটির বেশি সিট বিজেপিকে যে করেই হোক জিততে হবে। তার জন্য এখন থেকে দলের নেতা কর্মী বিধায়ক সংসদ সকলকে ঝাঁপাতে হবে। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের শাসক দল হিন্দু বিরোধী এই প্রচার চালান। এলাকায় এলাকায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষের মধ্যে হিন্দু বোধ জাগিয়ে তুলুন। রাজ্যের শাসক দল সংখ্যালঘুদের পক্ষে এই প্রচার চালাতে হবে।

এলাকায় এলাকায় হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন। নিয়মিত সেই whatsapp গ্রুপে শাসক দলের বিরুদ্ধে যে সব ঘটনা সামনে আসবে তা পোস্ট করুন। খালি নিজের ছবি দিয়ে প্রবাকান্ডা না করে হিন্দু ভোট সংগঠিত করুন। এলাকায় কোন তৃণমূল নেতা কোন অসামাজিক ঘটনা ঘটালে তাকে ইস্যু করুন। প্রতিবাদে সোচ্চার হোন। কোন বড় ইস্যু রাজ্যে ঘটলে তাকে কেন্দ্র করে থানা ঘেরাও রাস্তায় মিছিল বিক্ষোভ এসব করুন। আগামী দু থেকে তিন মাস কম ঘুমিয়ে বিশ্রাম না নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। এই সরকারকে ২০২৬ সালে উৎখাত করার পর আবার বিশ্রাম নেবেন। দলের সতীর্থদের প্রতি নির্দেশ বিজেপির চাণক্যর। বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে বলতে শোনা যায় তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা নয়। অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করুন। এস আই আর সুনানি ক্যাম্পে তৃণমূল কংগ্রেস দাদাগিরি করলে তার প্রতিবাদ করুন। এলাকায় এলাকায় প্রচার করুন বাংলা দিয়ে অনুপ্রবেশ কারীরা প্রবেশ করে গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার পাশাপাশি গোটা দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশ করলে এটা হিন্দু ভোটারদের মনের মধ্যে প্রবেশ করাতে হবে।

রাজ্যের শাসক দলের দুর্নীতি এবং অনুপ্রবেশ এই দুটো ইস্যুকে সামনে রেখে ভোট যুদ্ধের প্রচারে আগাম ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দলীয় কর্মীদের। এই দু থেকে তিন মাস নিজেদের মধ্যে অর্থাৎ বিজেপি কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি একসঙ্গে কাজ করার ওপর জোর দেন আমিত শাহ। শুধু দলীয় নেতা কর্মী বিধায়ক এবং সাংসদদের সঙ্গে নয় এর পাশাপাশি বিজেপির ৪ নেতা শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্য ,সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর সাথে এই বৈঠকগুলিতে ছিলেন ভূপেন্দ্র যাদব ,সুনীল বনসল ,বিপ্লব দেবরা। অমিত শাহ জানিয়ে দিয়েছেন তিনি আবার আসবেন। বঙ্গে বিজেপি নেতা- কর্মীরা কতটা কাজ করল তার হিসাব তিনি আবার এসে নেবেন। মঙ্গল ও বুধবার বারবার অমিত শাহ কে দলের মন্ডল সভাপতি থেকে কোর কমিটি ও সাধারণ নেতা- কর্মীদের জোট বদ্ধ ভাবে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে ভোকাল টনিক দিতে শোনা যায় অমিত শাহকে। তার দাবি ছাব্বিশে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। তা শুধু সময়ের অপেক্ষা। দলের নেতা- কর্মীদের এক জোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড