আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে চলছে প্রথ দফার নির্বাচন। ১৬ জেলায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে। এই আবহে বঙ্গে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সল্টলেকে দলীয় দফতরে যাওয়ার কথা ছিল না তাঁর। কিন্তু ভোট শুরু হতেই আচমকাই সেখানে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকের ‘ওয়ার রুম’-এ বসে নজরদারি চালাচ্ছেন অমিত শাহ।

প্রথম দফার নির্বাচনের শেষ মুহূর্তে সল্টলেক বিজেপি দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তিনি৷ তারপরেই সোজা পৌঁছে যান সল্টলেকের ওয়্যাররুমে। সেখান থেকেই গোটা ভোটপ্রক্রিয়ার ওপরে নজর রাখছেন তিনি। বাংলার বাইরে থেকে যাঁরা এখানে ঘাঁটি গেড়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছেন তিনি। ওই ওয়্যাররুমে বসেই সকাল থেকে কোথায় কী ঘটছে, কোথায় কত শতাংশ ভোট পড়েছে সবটাই জানার চেষ্টা করছেন তিনি।

বিগত কয়েকদিন ধরে জোরদার প্রচার করেছেন অমিত শাহ। ৭ দিন বাংলাতেই থাকার কথা রয়েছে তাঁর। তারমধ্যেই শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে ওয়্যার রুমেই বসে রয়েছেন তিনি। এদিন তাঁর ২টি জনসভা ও ১টি পদযাত্রা রয়েছে তাঁর। বলাগড় ও পুরশুঁড়ায় রয়েছে তাঁর জনসভা। মধ্যমগ্রামে পদযাত্রা করবেন তিনি। তারমধ্যেই প্রথম দফার ভোটের দিকেও নজর রেখেছেন তিনি।

কমিশন সূত্রে খবর, প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। দুপুর ১১টায় সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪১.১১ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ। মোটের ওপরে শান্তিপূর্ণ চলছে নির্বাচন। কিছু জায়গায় ইভিএম মেশিনে সমস্যা হলেও তা ঠিক করা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ