সফরসূচীর বদল ঘটিয়ে শুক্র সন্ধ্যাতেই দক্ষিণেশ্বরে শাহ

একদম শেষ মুহুর্তে শাহের সফরসূচীর বদল ঘটানো হল। নববর্ষের সকালের পরিবর্তে এদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বরে যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিনে মা ভবতারিনীকে দর্শন করে পুজো দিয়ে সারা বছর ভালো থাকার কামনা জানাতে দক্ষিণেশ্বরে(Dakshineshwar) ভিড় জমান আমজনতা। এর সঙ্গে ইংরেজি নববর্ষের প্রথম দিনে কল্পতরু উৎসবের ভিড় থাকে এবং বাংলা নববর্ষে থাকে হালখাতার ভিড়। সেই বাংলা নববর্ষের দিন সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) দক্ষিণেরশ্বরে এসে মা ভবতারিনীর দর্শন ও পুজো করার কথা ছিল। আর তার জেরে লক্ষাধিক ভক্তের যেমন সমস্যা হতো তেমনি শাহের নিরাপত্তা নিয়েও ঝুঁকি থাকতো। তাই একদম শেষ মুহুর্তে শাহের সফরসূচীর বদল ঘটানো হল। ঠিক করা হয়েছে শাহ নববর্ষের সকালে দক্ষিণেশ্বরে যাবেন না। পরিবর্তে এদিন অর্থাৎ শুক্রবার চড়ক সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বরে যাবেন। এতে কিছুটা হলেও ভক্তদের হয়্রানি ঠেকানো যাবে।

আরও পড়ুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কোটিপতি ক্যাশিয়ার কেরামতুল্লা

অমিত শাহের সফর সূচিতে প্রথম থেকেই ছিল দক্ষিণেশ্বর। তবে আগামিকাল অর্থাৎ পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এইদিনে বহু মানুষ দক্ষিণেশ্বরে যান। অমিত শাহ গেলে তাঁর নিরাপত্তার কারণে আমজনতার সমস্যা হতে পারে। তাই নিয়ে প্রশ্ন তুলেছিল শাসকদল। তাঁরা বলেছিল, বিজেপি(BJP) মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ। এসবের মাঝেই সফর সূচি বদলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে বীরভূম(Birbhum) থেকে ফিরে দক্ষিণেশ্বরে যাবেন তিনি। আর সেই কারণে এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বরে শুরু হয়ে গিয়েছে হাইটেক সিকিউরিটি মোতায়েনের পালা। যদিও এর অনেকটা ব্যবস্থাই সেরে রাখা হয়েছিল। তাই তড়িঘড়ি দিন বদলের জেরে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে।

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩