নিজের ঘরেই খুন হাওড়ার পুরকর্মী, খোঁজ বন্ধুর

পুলিশ এখন মধুবাবুর এক বন্ধুকে খোঁজ করছে যে গতকাল দুপুরে ওই বাড়িতে এসেছিল বলে বাড়ির অনান্য বাসিন্দারা দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়িতে, নিজের ঘরেই নৃশংসভাবে খুন(Murder) হয়ে গেলেন হাওড়া পুরনিগমের(Howrah Municipal Corporation) এক অস্থায়ী কর্মী(Temporary Worker)। শনিবার রাতে হাওড়ার সালকিয়ায়(Salkia) মালিপাঁচঘরা থানা এলাকার বাসিন্দা শশাঙ্ক চট্টোপাধ্যায়(৫০) ওরফে মধুকে তাঁর নিজের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বাড়িরই বাসিন্দারা। এরপর মালিপাঁচঘড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে কোন অস্ত্র পাওয়া না গেলেও ভাঙা কাঁচের বোতল এবং গ্লাস পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি ফরেনসিক টিমকেও ডাকা হয়েছে। পুলিশ এখন মধুবাবুর এক বন্ধুকে খোঁজ করছে যে গতকাল দুপুরে ওই বাড়িতে এসেছিল বলে বাড়ির অনান্য বাসিন্দারা দাবি করেছেন।

জানা গিয়েছে, গতকাল দুপুর ১২টা নাগাদ মধুবাবুর এক বন্ধু ওই বাড়িতে এসেছিল। দুজনে মিলে দুপুরের খাওয়া-দাওয়ার পর মদ্যপান শুরু করেন। সন্ধেবেলা পর্যন্ত দুজনকে এক সঙ্গে ঘরে বসে মদ্যপান করতে দেখা যায়। রাত ১০টা নাগাদ মধুবাবুর দাদা দোকান বন্ধ করে যখন বাড়ি ফেরেন তখন ঘরের দরজা খুলে উঁকি মারলে তিনি দেখেন মধুবাবুর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। দেহের চারপাশে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও মদের ভাঙ্গা বোতল এবং কাচের গ্লাস পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলায় এবং দেহের অন্যান্য অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভাঙা কাঁচের বোতল দিয়ে তাকে গলা কেটে খুন করা হয়েছে। দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। পুলিশ এখন মধুবাবুর ওই বন্ধুর সন্ধান শুরু করেছে।

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস