Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডস্থল থেকে ২ টি ব্যাগ নিয়ে বেরিয়ে এল পুলিশ, কী রয়েছে ওই ব্যাগে?

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: ২ টো ব্যাগ নিয়ে বেরিয়ে আসে পুলিশ নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডস্থল থেকে।তার মধ্যে কটা মৃতদেহ আছে তা পরিষ্কার নয়। তবে স্থানীয়দের দাবি, আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে।বারুইপুরের এসপি(SP) শুভেন্দ্র কুমার এর নেতৃত্বে মৃতদেহগুলি ব্যাগে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর , আরও তিনটে মৃতদেহ উদ্ধার হয়েছে । থার্মোকলের গুদাম ও মোমো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬ । মোট ১৬ জন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন একাধিক শ্রমিকের পরিবার। আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের(Purba Medinipur) ঠিকাদার সন্দীপ মাইতি।

সন্দীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার।রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি নামজাদা মোমোর কারখানায়। পরবর্তীতে জানা যায়, শুধুই মোমো নয়,তার আশেপাশে ছিল আরো বেশ কিছু কারখানা ও থার্মোকলের গুদাম ছিল।সেই কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যত জতুগৃহতে পরিণত কলকাতার লাগোয়া নরেন্দ্রপুরের ওই এলাকা।আগুন লাগার পর থেকে এখনো অবদি ১৬ জন নিখোঁজ। পূর্ব মেদিনীপুরের ময়নার দুই পরিবার ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছে গিয়েছে।তেমনি নন্দকুমারের বরগোদার সন্দীপ মাইতি তিনিও নিখোঁজ।

তিনি লেবার ঠিকাদার ছিলেন ওই কারখানার।তিনিও রবিবার রাত থেকে নিখোঁজ।তার খোঁজে ইতিমধ্যেই আনন্দপুর পৌঁছছে তার স্ত্রী।বাড়িতে রয়েছে বোন।চোখে দুশ্চিন্তা নিয়ে বোন শ্রাবণী মাইতি জানান রবিবার শেষ রাত ১০ টায় কথা হয়েছিল দাদার সাথে।তারপর থেকে খোঁজ নেই।সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত তার দাদাকে খুঁজে পাওয়া যায়।প্রতিবেশী থেকে আত্মীয়রাও ফোন করে চলেছেন যাতে একটিবার সন্ধান পাওয়া যায় তাদের প্রিয় সন্দীপের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী-লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ

ভালোবাসা বিভেদ ঘোচায়, প্রেমদিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

বেকার যুবকদের ভরসা ‘যুবসাথী’, কীভাবে আবেদন করবেন ? রইল একাধিক তথ্য

লিখিত পরীক্ষার আগেই বড় ধাক্কা, গ্রুপ C-D নিয়োগে ৫৪৪ প্রার্থীর আবেদন বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ