আনন্দপুরে ভিন রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীকে ফ্ল্যাটে ঢুকে অচৈতন্য করে ধর্ষণ, পলাতক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মহানগরীর আনন্দপুরে ফ্ল্যাটে ঢুকে কলেজের ছাত্রীকে অজ্ঞান করে ‘ধর্ষণ’। পলাতক যুবক। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের। খোঁজা হচ্ছে ওই যুবককে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২১-এর নির্যাতিতা তরুণী আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। আনন্দপুর থানা(Anandapur P.S.) এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি এবং তাঁর এক বান্ধবী।নির্যাতিতা তরুণী আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ওই তরুণীর ফ্ল্যাটে ঢুকে, তাঁকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই এক বান্ধবীর পুরুষ বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পরে বুধবার নির্যাতিতা তরুণী আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই তরুণীর মেডিক্যাল পরীক্ষা (Medical Testকরা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, অভিযুক্ত যুবক পলাতক। তাকে খোঁজা হচ্ছে। ওই পলাতক যুবকের বান্ধবীকে জিজ্ঞাসা বাদ করছে পুলিশ। পলাতক যুবকের ওই ফ্ল্যাটে যাতায়াত ছিল তা পুলিশ তদন্তে জানতে পেরেছে। কি ধরনের মাদক খাইয়ে ওই ভিন রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীকে অচৈতন্য করা হয়েছিল তা জানতে পুলিশ যে কাঁচের গ্লাসে মাদক মেশানো হয়েছিল তা ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

যে ফ্ল্যাটটিতে এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই স্পটে তদন্তে যায় আনন্দপুর থানার পুলিশ। ওই ছাত্রীর গোপন জবানবন্দী আদালতে রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পলাতক যুবকের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করছে পুলিশ।যে যুবক ধর্ষণ করে পালিয়ে গিয়েছে তার সঙ্গে কতদিন থেকে ওই ছাত্রীর পরিচয় ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়